• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবান-রাঙামাটি সড়কে ব্রীজ বিধস্ত হয়ে সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2015   Sunday
no

no

রাঙামাটি-বান্দরবান সড়কের কুহালং ইউনিয়নের আমতলী এলাকায় ভ্যালী ব্রীজ ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার ভ্যালী ব্রীজটি  ভেঙ্গে যায়।

জানা যায়,  রাঙামাটি-বান্দরবান সড়কের কুহালং ইউনিয়নের আমতলী এলাকায় শনিবার সকালে  ভ্যালী ব্রীজ দেবে যায়। এতে সকাল থেকে বান্দরবান-রাঙামাটি সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুপুর ১টার দিকে সেনাবাহিনীর ১৯ ইসিবি এবং সড়ক ও জনপদ বিভাগ  ব্রীজটি মেরামতের কাজ শুরু করে।

সেনাবাহিনীর ১৯ ইসিবির কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার আবুল কালাম জানান,ব্রীজ বিধস্ত হওয়ার সংবাদ পেয়ে সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে মেরামতের কাজ শুরু করা হয়েছে। যত দ্রুত সম্ভব ব্রীজটি মেরামত করে যানবাহন চলাচলে উপযোগী করে তোলা হবে।

বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী আজিজুল মোস্তফা জানান, যেহেতু সড়কটি সেনাবাহিনী নিয়ন্ত্রন করে তাই সড়কটির সুবিধা-অসুবিধা দেখার দাঢিত্বও সেনাবাহিনীর। বিধস্ত হওয়া ব্রীজটি দ্রুত মেরামত করতে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে  যন্ত্রপাতি ও টেকনিক্যাল সাপোর্ট দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করা হচ্ছে।

এদিকে ব্রীজটি বিধস্ত হয়ে পড়ায় বান্দরবান এবং রাঙামাটি গমনকারী পর্যটকসহ শত শত যাত্রীর দুর্ভোগ পোহাতে হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ