• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে শিশু বান্ধব স্কুল প্রকল্পের আওতায় স্কুল শিক্ষকদের শাট্ল বোট পরিচালনা প্রশিক্ষণ এবং বোট বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2014   Tuesday

ইউনিসেফের সহযোগিতায় মঙ্গলবার শিশু বান্ধব স্কুল প্রকল্পের আওতায় রাঙামাটির ১০টি বিদ্যালয়ের শিক্ষকদের শাট্ল বোট পরিচালনা প্রশিক্ষণ এবং বোট বিতরণ করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের চীফ ফিল্ড অপারেশনস্ কাটসামাং রাজপাংথাং, চীফ সাপ্লাই প্রকিউরমেন্ট অকিজো সারিয়া, সিনিয়র প্রোগ্রাম এ্যাসিসটেন্ট মনোজ কুমার দেব, চট্টগ্রাম হেড অব জোন মাধুরী ব্যানার্জি, এ্যাডুকেশন স্পেশালিষ্ট সিয়ারা রাভিরা, ইউনিসেফ চট্টগ্রাম জোনের এ্যাডুকেশন অফিসার লায়লা বেগম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম রিয়াজ উদ্দীন আহমেদ।  অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি ইউনিসেফের প্ল্যানিং অফিসার উম্মে হালিমা।

অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলা, বিলাইছড়ি উপজেলা এবং বরকল উপজেলার মোট ১০টি বিদ্যালয়ের শিক্ষকদের শাট্ল বোট পরিচালনা প্রশিক্ষণ, বোট, লাইফ জ্যাকেট ও টায়ার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা  পার্বত্য এলাকার অনগ্রসর শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, দুর্গম এলাকার শিক্ষা থেকে বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষিত করতে  সরকারি ও দাতা সংস্থার পাশাপাশি বিত্তবান, অভিভাবক ও সমাজের শিক্ষিত ব্যক্তিরা এগিয়ে এলে পাহাড়ের শিশুরা আলোকিত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি দাতা সংস্থা ইউনিসেফ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার মহিলা ও শিশুদের জন্য উন্নয়নমূলক কাজ অবশ্যই প্রশংসার দাবীদার। তিনি বলেন, কাপ্তাই লেক সংলগ্ন দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাক্ষেত্রে আরো অংশগ্রহণ ও শিখনের সুযোগ বাড়ানোর জন্য দাতা সংস্থার পাশাপাশি স্কুল ম্যানিজিং কমিটিকে জোরালো ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য প্রদানকৃত বোট শুধুমাত্র শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য ব্যবহার করতে হবে, অন্য কোন কাজে নয়। আগামীতে দাতা সংস্থার প্রদানকৃত বোট কিভাবে সঠিক ব্যবহার ও যত্নের সাথে সচল রাখতে হবে এ বিষয়ে এসএমসি কমিটিকে সচেষ্ট থাকতে হবে।

 উল্লেখ্য, গত ২০১২ সালে ইউনিসেফ কর্তৃক রাঙামাটি সদর উপজেলার হেমন্ত, গোলাছড়ি, কালী পাহাড়, জগনাছড়ি, বরকল উপজেলার ধামাইছড়া এবং বিলাইছড়ি উপজেলার কেরণছড়ি বিদ্যালয়ে ৬টি বোট প্রদান করা হয়েছিল। এ পর্যন্ত মোট ১৬টি বোট প্রদান করে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ