• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

থানচিতে নৌকা ডুবিতে নিখোঁজ বিজিবি সদস্য লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2015   Saturday

বান্দরবানে থানচি উপজেলার নিখোঁজ বিজিবি সদস্যের লাশ শনিবার দুর্গম তিন্দুর বড় পাথর নামক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বিজিবি সদস্যর লাশ তার গ্রামের বাড়ী বাড়ি চুয়াডাঙ্গায় পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে নিখোঁজ বিজিবি সদস্য জুয়েল রানা’র (২২) লাশ থানচির তিন্দুর বড় পাথর এলাকা থেকে উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করার পর থানচি বলিপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে  যাওয়া হয়। লাশ উদ্ধারের পর হারানো ১শ রাউন্ড গুলিও উদ্ধার করা গেছে। নৌকা ডুবিতে হারানো গুলি উদ্ধার করা গেলেও অস্ত্র দুটি এখনো পাওয়া যায়নি। তবে বান্দরবান বিজিবির পক্ষ থেকে লাশ উদ্ধারের কথা স্বীকার করলেও অস্ত্র ও গুলি হারানোর বিষয়ে নিশ্চিত করেননি।

বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার ওলিউর রহমান জানান, নিখোঁজ বিজিবি সদস্য জুয়েল রানার লাশ তিন্দু থেকে উদ্ধার করা হয়েছে। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার উদ্দেশে লাশটি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে থানচির তিন্দুতে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে বিজিবি সদস্যদের বহনকারী নৌকাটি উল্টে ডুবে যায়। মিয়ানমারের বিচ্ছিন্নাতাবাদী গ্রুপ আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান শেষে নৌকায় করে বিজিবি সদস্যরা ফিরছিলেন। নৌকাতে পাঁচ বিজিবি সদস্য ছিলেন। এ সময় নৌকায় থাকা বিজিবি সদস্য জুয়েল রানা নিখোঁজ হন। এসময় দুটি অস্ত্র ও ১শ রাউন্ড গুলি হারিয়ে যায়। বিজিবি ও স্থানীয়রা মিলে নিখোঁজ সদস্যকে উদ্ধারে কাজ চালিয়ে যায়। পরে শুক্রবার ঘটনাস্থলে নৌবাহিনীর একটি দল পৌছে উদ্ধার কাজ চালিয়ে যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ