• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবানে দুদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2015   Thursday

বান্দরবানে বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।

বান্দরবান উপজেলা পরিষদর কার্যালয় সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর। সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম অর্পণা বৈদ্য এর সভাপতিত্বে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবানের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু জাফর,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জামাল উদ্দীন চৌধুরী,বান্দরবান সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াই চিং প্রু,বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক একে এম জাহাঙ্গীর,রাজনৈতিক ব্যক্তিত্ব অমল কান্তি দাশ,উজ্জল কান্তি দাশ। আলোচনা সভা  শেসে অতিথিরা ডিজিটাল মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

ডিজিটাল মেলায় সদর উপজেলা পরিষদ, উপজেলা কৃষি সম্প্রসারণ,উপজেলা মৎস্য অধিদপ্তর,বান্দরবান সদর থানা,রাজবিলা,কুহালং,সুয়ালক ও টংকাবতী ইউনিয়ন ডিজিটাল সেন্টার,আলম কম্পিউটার সেন্টার,বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়,বান্দরবান টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় ও কলেজ,গ্রামীন ফোন সেন্টার অংশ নিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার এ স্বপ্ন এখন আর শুধুই স্বপ্ন নয়,ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ