• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় একতা মহিলা সমিতি ও রেডক্রিসেন্টের উদ্যোগে নগদ অর্থ ও ত্রান বিতরণ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2015   Thursday
no

no

বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মোবাইল কনফারেন্সের মাধ্যমে ডব্লিউএফপি’র অর্থায়নে একতা মহিলা সমিতি’র উদ্যোগে নগদ টাকা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।

লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে গত দু’মাসে লামা উপজেলায় পাঁচবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের উপস্থিতিতে মোবাইল কনফারেন্সের মাধ্যমে পার্বত্য প্রতিমন্ত্রী এ ত্রান কার্যক্রম উদ্বোধন করেন।

নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা’র সভাপতিত্ব  প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, ডব্লিউএফপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার এলোরা চাকমা, ডব্লিউএফপি বান্দরবান প্রতিনিধি রেবতি চাকমা, উদয়ন খীসা, একতা মলিা সমিতির প্রোগ্রাম মনিটরিং অফিসার ও লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন, একতার ম্যালেরিয়া প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন প্রমূখ।

লামা উপজেলার বে-সরকারী উন্নয়ন সংস্থা একতা মহিলা সমিতি’র উদ্যোগে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া বাজারে ৪শত পরিবার ও গতিরাম ত্রিপুরা পাড়ায় ২শত পরিবারের মাঝে প্রতিজনকে নগদ ৩ হাজার টাকা দেয়া হয়। উল্লেখ্য, পাহাড় ধস ও বন্যায় উক্ত ক্ষতিগ্রস্থদের মাঝে আরো দুই দফায় প্রতি জনকে ৩ হাজার করে ৬ হাজার টাকা দেয়া হবে। 

পার্বত্য প্রতিমন্ত্রী ফোনালাপে ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, ৫ বারের বন্যায় ও পাহাড় ধসে লামা উপজেলার মানুষ প্রচুর ক্ষতিগ্রস্থ হয়েছে। এ অকল্পনিয় ক্ষতির মাঝেও সরকার এবং বেসরকারী উন্নয়ন সংস্থার সহায়তায় নগদ অর্থ ও ত্রাণ বিতরণ অব্যাহত আছে। আগামীতেও এই ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও বলেন, এই ত্রাণ কার্যক্রম স্বচ্ছ এবং সুন্দরভাবে করতে হবে। প্রকৃত ক্ষতি গ্রস্তদের এই ত্রান দেয়া হবে। দূর্গম এলাকায় সুন্দর ভাবে ত্রান কার্যক্রম পরিচালনা করায় এন জেড একতা মহিলা সমিতি ও ডাবলিও এফ পি’র সকলকে ধন্যবাদ জানায়।

অন্যদিকে বান্দরবানের লামা উপজেলায়  ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, ত্রিপল ও স্যালাইন বিতরণ করেছে  রেডক্রিসেন্ট বান্দরবান ইউনিট শাখা। রেডক্রিসেন্টের উদ্যোগে বৃহস্পতিবার  লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজ দ্বিতীয় তলায় ৪শত বন্যার্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সভাপতি ক্য শৈ হ্লা মার্মা। 

লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, রেডক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, রেডক্রিসেন্ট কেন্দ্রীয় কর্মকর্তা খলিলুর রহমান, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, ফাতেমা পারুল, লামা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ আকতার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বিজয় কান্তি আইচ সহ  প্রমূখ।

এ সময় ৪শত বন্যার্থ পরিবারের মাঝে রেডক্রিসেন্টের পক্ষ থেকে প্রতিজনকে নগদ ৩ হাজার টাকা, ১০টি স্যালাইন ও ১টি করে ত্রিপল দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ