• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে আদিবাসী দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2015   Sunday

রোববার বান্দরবানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

রাজবাড়ী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনসংহতির সমিতির নেতা ও পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কে.এস মং মারমা। সভাপতিত্ব করেন জনসংহতি সমিতির নেতা জলি মং মারমা। বিশেষ ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য রয়েল ডেভিট বম, লেখক ও আদিবাসী গভেষক ক্যসাপ্রু খোকা, ভুমি আন্দোলন কমিটির সভাপতি দেন দোহা জলাই ত্রিপুরা,মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু মার্মা, নারীর নেত্রী ডনাইপ্রু নেলী প্রমুখ। অনুষ্ঠানে আদিবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে রাজবাড়ী মাঠ থকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। এতে মারমা, চাকমা, ত্রিপুরা, বম, তঞ্চঙ্গ্যা, ¤্রাে, খুমীসহ এগারটি আদিবাসী সম্প্রদায় ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার সমুন্নত করার জন্য ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হলেও ১৮ বছর পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি চুক্তি। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বদলে আদিবাসীদের উপর চাপিয়ে দেয়া হয়েছে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নাম। এটি আদিবাসীরা মেনে নেবে না।

বক্তারা আরও বলেন আদিবাসী হিসাবে স্বীকৃতি আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু সরকার আদিবাসীদের প্রতি বিমাতা সুলভ আচরনের মাধ্যমে আমাদেরকে আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। আদিবাসীরা ইতিপুর্বে তাদের অধিকার আদায়ে বহু রক্ত দিয়েছে। প্রয়োজনে আরো রক্তের মাধ্যমে অধিকার আদায় করে ছাড়ব।

তিনি বলেন, বহিরাগতরা আদিবাসীদের ভুমি দখল করে জুম্মু জাতীকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হচ্ছ্ েবহিরাগত ব্যক্তিরা জেলার বিভিন্ন স্থানে বাগান সৃজনের নামে হাজার হাজার একর ভুমি দখল করে রেখেছ্ েএ ব্যপারে বহুবার প্রশাসন এবং সরকারের নিকট আবেদন করেও আমরা প্রতিকার পাই নাই। সাংবিধানিক অধিকার আদায়ের সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ