• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তাদান প্রকল্পের সমাপনী সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2015   Monday

সোমবার রাঙামাটিতে  পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তাদান প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনডিপি-সিএইটিডিএফ এর সহযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদ সদস্য ও শিক্ষা কমিটির আহ্বায়ক অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, ইউএনডিপি-সিএইটিডিএফ এর চীফ ইম্পিøমেনটেশন বিল্পব চাকমা, ডিষ্ট্রিক ম্যানেজার ঐশ্বর্য্য চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন, ইউএনডিপি-সিএইটিডিএফ এর শিক্ষা কর্মকর্তা শ্যামল মিত্র চাকমা।

২০০৮ সাল থেকে শুরু হওয়া পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তাদান প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন ইউএনডিপি-সিএইটিডিএফ এর কনসালটেন্ট মোঃ মহিউদ্দিন। 

প্রধান অতিথি বক্তব্যে পরিষদ চেয়ারম্যান  বৃষকেতু চাকমা শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউএনডিপি-সিএইটিডিএফ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক যৌথভাবে পরিচালিত পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তাদান প্রকল্পটি চলতি মাসে শেষ হতে চলেছে। প্রকল্প কর্তৃক স্থাপিত বিদ্যালয়গুলো জাতীয়করণ না হওয়া পর্যন্ত স্কুলগুলোকে চালিয়ে নিতে উপজেলা, ইউনিয়ন পরিষদ, এসএমসি কমিটি ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে।

তিনি  আরও বলেন, শিক্ষা সমাজ ও জাতির মেরুদন্ড। সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষিত করতে নিজ নিজ কমিউনিটিকে এগিয়ে আসতে হবে। তিনি ইউএনডিপি-সিএইটিডিএফ কর্তৃক জেলায় স্থাপিত স্কুলগুলো জাতীয়করণের লক্ষ্যে পরিষদ হতে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং স্ব স্ব স্কুল শিক্ষকদের স্কুলের পাঠদান কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ারও পরামর্শ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ