• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে র‌্যাবের সাথে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধঃ অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2015   Thursday

খাগড়াছড়িতে র‌্যাবের সাথে সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় ২টি বিদেশী পিস্তলসহ অভীক চাকমা নামের একজনকে আটক করেছে র‌্যাব। বুধবার  বিকালে  উপজেলা সদরের ৮ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

২টি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।  বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলা সদরের ৮ মাইল নাম স্থানে বুধবার বিকালে একদল অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পেরে র‌্যাব-৭-এ অভিযান চালায়।  অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। এতে র‌্যারও পাল্টা জবাব দিলে কিছু সময় ধরে উভয়ের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গোলাগুলির টিকতে না পেরে এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় অভিক চাকমা নামের এক যুবকে আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। আটককৃত অভিক চাকমা রাঙামাটি জেলার মারিশ্যা অঞ্চলের বাসিন্দা। তবে সে কোন আঞ্চলিক রাজনৈতিক দলের জড়িত রয়েছে কিনা তা এখনো  ে নিশ্চিত হওয়া যায়নি ।

অপর একটি সূত্র জানিয়েছে, অস্ত্রব্যবসায়ীরা উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তবে গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী অভিক চাকমা নিজেকে রাঙামাটি জেলার মারিশ্যা অঞ্চলের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে।

র‌্যাবের চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার লে. কর্ণেল মিশতা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিক চাকমাকে আটক করা হয়েছে। আটককৃত কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ