• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

মিথ্যা মামলার ও হয়রানি থেকে রেহাই পেতে লামায় কৃষকের সংবাদ সম্মেলন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2015   Thursday

বান্দরবানের লামা উপজেলায়  মিথ্যা মামলার ও হয়রানি থেকে রেহাই পেতে স্থানীয় এক কৃষকরা সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার লামা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলনে লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড লাইন ঝিরি পশ্চিম পাড়ার মোঃ আছাদল হক এর ছেলে মোঃ নুর আলম এ সংবাদ সন্মেলন করেন।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মোঃ নুর আলম বলেন, পার্শ্ববর্তী আর-৪৬১ নং হোল্ডিং এর মূল মালিক মজিবল হক থেকে তার বাবা মোঃ আছাদল হক ১৯৯৪ সালের ২৬ এপ্রিল বিক্রয় বায়নানামা দলিল ২১৮/৯৪ মূলে দুই একর বায়ান্ন শতক ও ১৯৯৫ সালের ১১ এপ্রিল তারিখে বায়নানামা দলিল ২১১/৯৫ মূলে তিন একর জমি ক্রয় করে এবং ভোগদখলে  রয়েছেন।  উক্ত ক্রয়কৃত জায়গা নিজের দাবী করে পার্শ্ববর্তী মোঃ নুরুচ্ছফা পিতা- মৃত মোঃ আসাদুজ্জামান এর সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ তার পরিবারের সাথে মামলা মোকাদ্দমা  চলছিল।  দীর্ঘদিন আদালতে মামলা পরিচালনা শেষে আদালত তার পক্ষে রায় দেন। এরই প্রেক্ষিতে ১০ জুন জেলা জর্জ কোর্টের রায় মত স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে কাগজ পত্র পর্যালোচনা করে যার যার জায়গা বুঝিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু মোঃ নুরুচ্ছফা জায়গা হারানোর ভয়ে তাকে ও তার পরিবারের সকলকে ঘায়েল করার জন্য পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে মিথ্যা মামলায় জড়ানোর নাটক সাজায়।  ৬ জুন রাতে লামা পৌরসভার লাইনঝিরি নামক স্থানে আধাঁরে পরিকল্পিত ঘটনা সাজিয়ে তাকে ও তার পরিবারের সবাইকে দোষারোপ করে হয়রানী করার চেষ্টা করা হয়।  তিনি  মিথ্যা মামলার হাত থেকে  ঘটনার নিরপেক্ষ তদন্ত কএবং আইনি সহায়তার কামনা করেন।

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ