• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বটম আপ প্ল্যানিং বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jun 2015   Wednesday

বুধবার রাঙামাটিতে তিন পার্বত্য জেলার বটম আপ প্ল্যানিং বিষয়ক রিফ্রেসার্স শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিসেফের সাহায্যপুষ্ঠ সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি)’র আয়োজনে কর্মশালায় উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় স্থানীয় সরকার ইনসটিটিউট এর উপ-পরিচালক শামীম ফারুক, অতিরিক্ত সচিব (প্রশিক্ষণ) একরামুল হক, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, ইউনিসেফের কর্মকর্তা মং ইয়াই, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি)’র পিএম জানে ই আলম প্রমূখ।

কর্মশালায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটি ক্ষমতায়ন,এলসিবিসিই-এর উদ্দেশ্য,বাস্তবায়ন পদ্ধতি, আর্থিক ব্যবস্থাপনা,সহস্রাদ্ধের উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল), শিশু অধিকার সনদ এবং শিশু সুরক্ষা আইনসমূহ, শিশুর কার্যক্রমের ভালো ফলাফল অর্জনে ওয়ার্ড সভায় পাড়া সেন্টার পাড়া প্রতিনিধির ভূমিকা ও কার্যাবলি , উব্ধমূখী পরিবার শিশু সংশ্লিষ্ট বিষয় অন্তভুক্তিকরণ, দাপ্তরিক, কমিউনিটি তথ্য প্রবাহ পদ্ধতি, এল ৩ এম ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধকতা বিশ্লেষন ও খাতওয়ারী কর্ম পরিকল্পনা প্রণয়নে কমিউনিটি কর্তৃক উল্লেখিত ইস্যুসমূহ নিয়ে বিশদ আলোচনা হয়।

কর্মশালায় জেলা সমন্বয় কমিটির সদস্য, রাঙামাটির বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রশিক্ষণের সফলতা কামনা করে বলেন, সবার সমন্বিত উদ্যোগে অবশ্যই স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও শিশুদের উন্নয়নে কাজের একটি গ্রহণযোগ্য ফলাফল অর্জন করা সম্ভব। তিনি  আরও বলেন, শিশুদের সুরক্ষায় রাষ্ট্র ও সমাজের সকল স্তরের ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। শিশুদের শিক্ষার মূল স্রোতধারার সাথে সম্পৃক্ততা  বেশি প্রয়োজন। তিনি পাহাড়ের পিছিয়ে পড়া সকল শিশুদের সুরক্ষার উন্নয়নে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ