• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে মৃত্যুর কূপ থেকে মোবাইল উদ্ধার!

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2015   Tuesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মৃত্যুর কূপ থেকে মোবাইল সেট উদ্ধার করলেন মোঃ আব্দুর রাজ্জাক নামের এক যুবক। মঙ্গলবার সকালে ৩নং সদর পানছড়ি ইউপির মোহাম্মদপুর এলাকায়  প্রায় ৫০ ফুট নিচে পরিত্যক্ত একটি  রিং টিউবওয়েলের কুয়ায় পড়ে যায় মোবাইল সেটটি।

উল্লেখ্য, সম্প্রতি মহালছড়ির মনাটেক এলাকায় টয়লেটের গর্ত থেকে মোবাইল সেট উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ৩জন এবং জেলার মাটিরাঙ্গার সিংহপাড়ার ২জন মারা যায়। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানায়, পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ আব্দুর রহিমের সিমফোনি সেটটি দুর্ঘটনা বশতঃ প্রায় ৫০ ফুট গভীরতায় একটি পরিত্যক্ত টিউবওয়েলের কূয়ায় পড়ে যায় । এ খবর শুনে একই গ্রামের মৃত মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ রাজ্জাক মোবাইল সেটটি উদ্ধারে এগিয়ে আসেন।  মোবাইল সেটটি উদ্ধারের জন্য তিনি প্রথমে একটি লম্বা রশি মোটা গাছের সাথে শক্ত করে নিজের শরীরের সাথে রশি বেঁধে কুয়ায় ভেতর নেমে পড়েন। তবে কুয়ায় অতিরিক্ত মিথেন গ্যাস ও অক্সিজেনের অভাবের কারণে তিনি কুয়ার তরদেশ পর্ষন্ত যেতে পারেননি। এক পর্যায়ে রাজ্জাক নিজের বুদ্ধিমত্তায় গাছের পাতাসহ ডাল কেটে সেগুলো রশি দিয়ে বেধে  কুয়ার ভেতর দীর্ঘক্ষণ সময় উপর-নিচ উঠানামা করিয়ে অক্সিজেন তৈরি করেন। পরে তিনি কুয়ার ভেতর প্রবেশ করে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে মোবাইল সেটটি উদ্ধার করে নিয়ে আসেন।   

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর যুবলীগ নেতা মোঃ ইউছুফ রাজ্জাকের সাহসিকতা ও বুদ্ধিমত্তার প্রশংসা করে বলেন,  জীবনের ঝুকি ছিল তার। তবে ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের মৃত্যুর ঝুঁকি না নেয়। 

মোঃ আব্দুর রাজ্জাক জানান, মনে আত্নবিশ্বাস ছিল বলেই তিনি মোবাইল সেটটি উদ্ধার করতে পারবেন। তবে তার শতভাগ মৃত্যুর ঝুকি ছিল বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ