• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকায় আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে-প্রধানমন্ত্রী

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2015   Saturday

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্যাঞ্চলের মানুষের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে পর্যায়ক্রমে আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ওইসব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করে পার্বত্য এলাকার শিক্ষার্থীদের মানসম্মত ও উচ্চশিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করে দেয়া হবে।

শনিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেন রাঙামাটি আসনের সাংসদ ঊষাতন তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু,জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার,জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক ও শিক্ষার্থীরা। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফ উদ্দিন আহমেদসহ প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা শ্রেণীর ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রী  বলেন, রাঙামাটিসহ অপর দু’পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানের অনেক এলাকা ঘুরেছেন। এ অঞ্চলে অনেক দুর্গম এলাকা  রয়েছে যেখানে যাতায়াত-যোগাযোগ অত্যন্ত কষ্টসাধ্য। তার নেতৃত্বাধীন সরকার পার্বত্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অনেক রাস্তা, ব্রিজ নির্মাণ করেছে।

তিনি বলেন, এসব দুর্গম এলাকা থেকে  স্কুলের ছেলে-মেয়েরা প্রতিদিন হেঁটে গিয়ে স্কুলে যাওয়া খুব কঠিন। তাই পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে পর্যায়ক্রমে আবাসিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়েছে তার সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি অবিলম্বে রাঙামাটি সরকারি কলেজ ভবন পুন:নির্মাণ কাজ শুরু করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

--হিলবিডিবি২ি৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ