• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

এসএসসি পরীক্ষা ফলাফলে
পার্বত্যাঞ্চলের সেরা বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

বিশেষ প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2015   Saturday
no

no

এবারের এসএসসি পরীক্ষা ফলাফলে তিন পার্বত্য জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পরীক্ষার পাসের হার শতভাগ। এবার এসএসসি’তে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ মিলে জিপিএ-৫ পেয়েছে ২৪জন শিক্ষার্থী।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক মো: ইয়াকুব জানান, ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৬৫জন। তার মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৮জন ও ব্যবসা শিক্ষা বিভাগে ২৭জন শিক্ষার্থী। এই পরীক্ষার্থীরা সবাই ভালো ফলাফল করেছে। পাসের হারের দিক থেকে তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রথম স্থান অধিকার করেছে বলে তিনি জানান। এ প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২১জন, এ পেয়েছে ১৬জন, এ মাইনাস পেয়েছে একজন। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩জন, এ পেয়েছে ২১জন, এ মাইনাস পেয়েছে তিনজন।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মেজর দিলীপ কুমার রায় বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিশ্রম ও মনোযোগের সাফল্য হলো এই ভালো ফলাফলের। ভালো ফলাফলের জন্য দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে গাইড দেওয়া হয়। প্রতিষ্ঠানের পর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান সুনাম অর্জন করে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ