• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় ভূমি অফিসে জনগণের ভোগান্তি কমেছে, জনমনে স্বস্তি

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2015   Tuesday

 

বান্দরবান জেলা প্রশাসকের হস্তক্ষেপে অবশেষে লামায় ভূমি অফিসের দীর্ঘদিনের দুর্নীতি কমেছে বলে জানান জমির প্রকৃত মালিক ও সংশ্লিষ্টরা।

 

লামা ভূমি অফিসে দালালদের দৌরাত্ব্য, ভূয়া মালিক সাজিয়ে জমি ক্রয় বিক্রয়, দুর্নীতি, জাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট বানিয়ে জমির ক্রেতা ও বিক্রেতা সাজা, দখল না থাকা সত্ত্বেও কানুনগো এবং সার্ভেয়ার এর ভূয়া প্রতিবেদনে জায়গার মালিক হওয়া, কোম্পানী বনায়নের নামে রাতারাতি শত শত একর জমির মালিক হওয়া, মৃত ব্যাক্তির নামে বায়নানামা ও মিস মামলা পরিচালনা সহ এহেন নানান দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে ব্যাপক লেখালেখি হলে অবশেষে নড়েচড়ে বসে বান্দরবান জেলা প্রশাসন। চলমান দুর্নীতিকে লাগাম দিতে লামা সহকারী কমিশনার (ভূমি) পদে পরিবর্তন এনে বান্দরবান থেকে রেভিনিউ ডেপুটি কালেকটর (আরডিসি) মোঃ রাভিউল হাসানকে স্থালাভিসিক্ত করা হয়।

 

এলাকার ভুক্তভোগী পূর্ণচন্দ্র ত্রিপুরা, জয়নাল আবেদীন, আঃ রব, মোঃ কালু, দেলোয়ান হোসেন, আমির হোসেন, মনিরা বেগমসহ অনেকে জানান,নতুন রেভিনিউ ডেপুটি কালেকটর সপ্তাহে দু’দিন লামা অফিস করেন। ক্রেতা-বিক্রেতার উপস্থাপিত সকল নথি পত্র পর্যালোচনা, যাচাই বাচাই ও শুনানী পূর্বক পরবর্তী পদক্ষেপ নেন। এতে করে বর্তমানে লামা ভূমি অফিসে দালালের আনাগোনা, ভূমিদস্যুদের দৌরাত্ব্য কমে গেছে। অন্যায়কারীরা ভয়ে অফিস পাড়ায় আনাগোনা বন্ধ করে দিয়েছে। তারা জেলা প্রশাসকের এমন পদক্ষেপকে সাধুবাদ জানান। তবে সপ্তাহে দু’দিনের পরিবর্তে তিন দিন রেভিনিউ ডেপুটি কালেকটরকে লামায় অফিস করার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

সেবা প্রার্থীদের অনেকে অনেকে জানিয়েছেন সপ্তাহে নিদিষ্ট দিনে অফিস চলাকালীন সময়ে অফিসার আসার কারণে সেদিন সবাই উপস্থিত হয়। এতে করে ভূয়া দলিল তৈরী করা সম্ভব হয় না। আগে সারা সপ্তাহ অফিস খোলা থাকার দরুণ যেকোন সময় সুযোগ বুঝে ক্রয়-বিক্রয় সম্পন্ন করত দালালরা। জায়গার মালিকরা উৎকন্ঠা থাকতো। জেলা প্রশাসনের কঠোর নজরদারির কারণে ভূমি সন্ত্রাস কমবে।

 

দায়িত্বপ্রাপ্ত রেভিনিউ ডেপুটি কালেকটর মোঃ রাভিউল হাসান জানান, জেলা প্রশাসকের অফিস আদেশে সপ্তাহে দু’দিন লামা সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করছি। ক্রেতা-বিক্রেতার উত্থাপিত সকল কাগজপত্র সঠিক প্রতিয়মান হওয়ার পরেই বায়নানামা অথবা মিউটেশন সম্পন্ন করা হয় এবং অতি দ্রুত সেবা দেয়ার চেষ্টা করছি।

 

বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বলেন, জেলা প্রশাসন লামা ভূমি অফিসের যাবতীয় কাজের স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করেছে। সপ্তাহে দু’দিনের পরিবর্তে তিনদিন রেভিনিউ ডেপুটি কালেকটরকে পাঠানো যায় কিনা তার চেষ্টা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ