• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বান্দরবানে চাউল চোরাকারবারিদের দায়ের করা মামলায় দুই সাংবাদিকের জামিন লাভ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2015   Tuesday

বান্দরবানে চাউল চোরাকারবারিদের কথিত চাঁদাবাজির মামলায় একুশে টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটু ও আজকের চট্টগ্রাম পত্রিকার প্রতিনিধি নুর হোসেনকে  আদালত জামিন দিয়েছেন।

 

জানা গেছে, মঙ্গলবার দুই সাংবাদ কর্মী  বান্দরবান জুডিসিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে আতœসর্ম্পন করলে বিচারক সৈয়দা আমিনা ফারহিন মুকিত উভয় পক্ষের আইজীবীদের বক্তব্য শুনার আদালত দুজনের জামিন আবেদ মঞ্জুর করে তাদেরকে জামিনে মুক্তি দেয়ার আদেশ দেন। এ সময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ ওসমানগনি,সাধারন সম্পাদক মিনারুল হকসহ বান্দরবানের কর্মরত সাংবাদিরা উপস্থিত ছিলেন। এতে আবেদনের শুনানী করেন সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নাল আবদীন, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট খলিলসহ আরো কয়েকজন আইজীবী।

 

উল্লেখ্য ২১শে এপ্রিল বান্দরবান বাজারের ১নং গলিতে চাউল চোরাকারবারি  আহম্মদ কবির ও সাইফুদ্দিন হিরু ভিজিএফ চাউল চোরা পথে খরিদ করে প্রকাশ্য রাস্থার উপর বস্তা পরিবর্তন করে পাচারের উদ্দেশে মওজুত করতে থাকলে একুশে টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটু ও আজকের চট্টগ্রাম পত্রিকার প্রতিনিধি নুর হোসেন সংবাদ পেয়ে চাউলের বস্তা পরিবর্তনের ছবি তুলতে যান।  ওই সময় চাউল চোরাকারবারি চক্রের হোতা আহমদ কবির ও সাইফুদ্দিন আহমেদ হিরু মারাতœক অস্ত্রশস্ত্র সমেত সাংবাদিকদের উপর  হামলা করে মারাতœক আহত করে। অন্যন্য সাংবাদকর্মীরা খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে  ে টিটু ও নুর হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই দিন নজরুল ইসলাম টিটু বাদী হয়ে বান্দরবান থানায় একটি মামলা দায়ের করেন।  ঘটনার পর চাউল চোরাকারবারিরা নানাভাবে ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা চালায়। ২৯ এপ্রিল অপর এক চাউল চোরাকারবারি মোঃ রাশেদ বাদী হয়ে বান্দরবান থানায় দুই সাংবাদিকের বিরুদ্ধে  চাঁদা বাজির মামলা দায়ের করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ