• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লামায় বিডি২৪লাইভ.কম- এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2015   Thursday

 বৃহস্পতিবার বান্দরবানের লামায় বিডি২৪লাইভ.কম এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

 

২৪ ঘন্টা বাংলার সাথে এই শ্লোগান নিয়ে লামা রিপোর্টার্স ক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।  বিডি২৪ল্ইাভ.কম এর বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বেবিশেষ অতিথি  ছিলেন লামা পৌরসভা মেয়র আমির হোসেন আমু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুস্তম আলী, আলীকদম জোন কমান্ডার প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মোঃ রুহুল আমিন, ৩৩আনসার ব্যাটেলিয়ান এর কোম্পানী কমান্ডার মোঃ মিজানুর রহমান, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন লামা পৌর সভাপতি এম. তমিজ উদ্দিন সহ প্রমুখ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  লামা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোহাম্মদ শামছুদ্দোহা, জিটিভি প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিন, বাংলানিউজ২৪ ও দৈনিক ভোরের পাতা প্রতিনিধি নুরুল করিম আরমান, দৈনিক খবর পত্র প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ, মানবজমিন প্রতিনিধি রফিক সরকার, সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি এম. বশিরুল আলম, ভোরের কাগজ প্রতিনিধি মংচিংপ্রু মার্মা, অনলাইন পত্রিকা কক্সভিউ প্রতিনিধি হারুণ-অর রশীদ, চাটগাঁর খবর প্রতিনিধি মোহাম্মদ করিম, দৈনিক ডেসটিনি প্রতিনিধি আবুল কাসেম, ব্রেকিং নিউজ প্রতিনিধি শাহাব উদ্দিন, আদিবাসী বার্তা.কম প্রতিনিধি উথোয়াই মার্মা, আমাদের কক্সবাজার প্রতিনিধি মনছুর আলী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে   প্রধান অতিথি  ও বিশেষ অতিথি  আনন্দঘন পরিবেশে কেক কেটে বিডি২৪লাইভ.কম এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্ধোধন করেন ।

 

আলীকদম সেনা জোনের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মোঃ রুহুল আমিন বলেন, দেশ এগিয়ে যাচ্ছে তার সাথে গণমাধ্যমও এগিয়ে যাচ্ছ্। অনলাইন পত্রিকার কারণে আমরা যেখানে থাকিনা কেন মূহুর্তে সব ধরনের খবর পেয়ে যায়।

 

লামা পৌরসভার মেয়র আমির হোসেন বলেন, আজকের বিডি২৪লাইভ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনলাইন পত্রিকাটির বান্দরবানের নতুন পরিচিতি লাভ করল। তিনি পত্রিকার সাথে জড়িত সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

 

প্রধান অতিথি  বক্তব্যে চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী বলেন, বিজ্ঞানের নিত্য নতুন উদ্ভাবন মানুষের জীবন যাত্রাকে করেছে গতিময়। মানুষের প্রথা ও অভ্যাসে আনছে পরিবর্তন। সাংবাদিকতা একটি মহান পেশা। সুন্দর আগামীর জন্য গণমাধ্যমের স্বাধীনতার কোন বিকল্প নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ