• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2025   Monday

রাঙামাটিতে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সোমবার পৌর কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজিত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপ পরিচালক (স্থানীয় সরকার) মো: মোবারক হেসেন। সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা এর সভাপতিত্বে এসিজি’র সদস্য সাইমুন ইসলাম এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য ও পরিবেশ বিষয়ক উপ কমিটির আহবায়ক মোহাম্মদ আলী। সভায় এরিয়া টিআইবি’র কো-অর্ডিনেটর বেনজিন চাকমা এজেন্ডাসমূহ পর্যায়ক্রমে আলোচনা করেন।  এছাড়াও শহর পরিকল্পনাবিদ সুবর্ণ চাকমা, কনজারভেন্সি ইন্সপেক্টর দোলন বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র প্রমুখ, সনাক সদস্য নিরূপা দেওয়ান, এসিজি (পরিবেশ) সমন্বয়কারী বাবুল মারমা বক্তব্য প্রদান করেন।
সভায় পচনশীল ও অপচনশীল ময়লা আবর্জনা আলাদা আলাদা করে ধ্বংস করা, নিয়মিত সকল অলিগলিতে ময়লা  অপসারণ করা, রাস্তায় গবাদিপশু না চড়ানোর জন্য নিয়মিত অভিযান অব্যাহত রাখা, লেকের দুষণরোধ করার জন্য বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতি/ বোট মালিক সমিতিকে সচেতন করা, অধিকাংশ সুয়ারেজ লাইন কাপ্তাই লেকের সাথে যুক্ত কাজেই বাড়ির নকশা অনুমোদনে এ বিষয় খেলায় রাখা, ওপেন ডাম্পিং এর দুর্গন্ধ রোধ করার জন্য বাউন্ডারী ওয়াল তৈরি করা ও নিয়মিত ওষুধ ছিটানো, পাবলিক টয়লেট নির্মাণ, সবুজায়ন এর জন্য পদক্ষেপ নেওয়া, ডেঙ্গু/ ম্যালেরিয়া/ চিকনগুনিয়া প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা, হালনাগাদ সিটিজেন চার্টার স্থাপন করা, প্রতিদিন রাঙামাটিতে শত শত পর্যটক প্রবেশ করছে এবং বেশকিছু পর্যটক নানাবিধ প্লাস্টিক জাতীয় জিনিস-পানির বোতল, চিপসের প্যাকেট ইত্যাদি যত্রতত্র ফেলছে তাদেরকে সচেতন করার জন্য দৃশ্যমান স্থানে কিছু  সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে  মো: মোবারক হেসেন বলেন, পৌরসভার সেবার মান উন্নয়নে বর্তমানে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ চলমান আছে। পৌরসভা পৌর নাগরিকের সেবা প্রদানে বদ্ধ পরিকর। তিনি আরও বলেন, পৌরসভার বকেয়া বিল পরিশোধ, ফুটফাট দখল না করা, গবাদিপশু না চড়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদির ক্ষেত্রে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হলে পৌরসভার সেবার মান উন্নয়ন ও বর্জ্য অ-ব্যবস্থাপনার অনেকাংশে সমাধান হয়ে যাবে। তিনি বর্জ্যব্যবস্থাপনা, সেবার মান উন্নয়ন ও অনিয়ম রোধে এ সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতা করার জন্য টিআইবি-সনাককে ধন্যবাদ প্রদান করেন্।
তিনি সভায় উত্থাপিত সকল বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। বলে আশ্বস্ত  করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/.সিআর.
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ