• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2023   Thursday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রাবিপ্রবি) বৃহস্পতিবার বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
 
“কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষকঃ শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” শীর্ষক প্রতিপাদ্যেকে সামনে রেখে দিবসটি উপলক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন  প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, প্রক্টর ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল সিকদার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ধীমান শর্মা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নেইংম্রাচিং চৌধুরী ননি, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা এবং রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক গৌরব চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।  এর আগে বিশ্ববিদ্যালয়ের একটি র‌্যালী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষণ করে দীপংকর তালুকদার ভবনের সামনে  গিয়ে শেষ হয়। 
 
আলোচনা সভায় বক্তারা  বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ শিক্ষকের যে সংকট চলছে তার গুরুত্ব তুলে ধরেন । এছাড়া গুণগত শিক্ষা প্রদান ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের যথাযোগ্য সম্মান ও জীবনমান উন্নয়নের ওপর নজর দেয়া উচিত বলেও মনে করেন তারা।
 
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, শিক্ষকতা একটি মর্যাদাসম্পন্ন পেশা। প্রতিটি মা-বাবার পরেই শিক্ষার্থীর দ্বিতীয় অভিভাবক হচ্ছেন শিক্ষক। এজন্য মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকের ভূমিকা সব চেয়ে বেশি। একজন শিক্ষক প্রতিটি শিক্ষার্থীদের কাছে একজন গাইডার ও মেন্টর হিসেবে কাজ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ