• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাবিপ্রবিতে ছাত্রীদের হ্যান্ডবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2025   Tuesday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) ছাত্রীদের মধ্যকার  মঙ্গলবার হ্যান্ডবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগকে ১১-০ গোলে হারিয়ে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। 
 
রাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত  ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন রাবিপ্রবি`র  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান । এছাড়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় ম্যানেজমেন্ট বিভাগ বনাম ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ অংশগ্রহণ করে। খেলায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগকে ১১-০ গোলে হারিয়ে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যানেজমেন্ট বিভাগের মোহিনী চাকমা ৭ গোল, কেটি বম ২ গোল এবং অভিনন্দা তঞ্চংগ্যা ২ গোল করেন।
 
রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই। যে যত বেশি খেলাধুলা করবে সে তত বিশ্ববিদ্যালয়সহ সমাজের নানা গুরুত্বপূর্ণ যায়গায় ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।
--সম্পাদনা/হিলবিডি/সিআর.
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ