• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাবিপ্রবি’র ভিসি নিয়োগের দাবীতে শিক্ষাথীদের আড়াই ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2025   Monday

রাঙামাটি বজ্ঞিান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রাবিপ্রবি) ভিসি নিয়োগের দাবীতে সোমবার প্রায় দুই ঘণ্টাব্যাপী রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বনরুপা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তবে জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেওয়া হলেও আগামী ৭২ ঘন্টার মধ্য ভিসি নিয়োগ দেওয়া না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষনা দেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টার দিকে রাবিপ্রবি’র বিসি নিয়োগের দাবীতে শিক্ষার্থীরা শহরের প্রধান বানিজ্যিক কেন্দ্র রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বনরুপা চৌমহনী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ পালন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের দুটি বাস বনরুপা পেট্রোল পাম্পের কাছে সড়কে আড়াআড়ি করে রাখার পর অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে শহরে সড়কের উভয় দিকে তীব্র যানজট এবং সাধারণ পথচারীর ভোগান্তি সৃষ্টি হয়। সাধারন যাত্রীরা পায়ে হেটে গন্তব্যস্থলে যেতে হয়। খবর পেয়ে প্রথমে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আশরাফুল ইসলাম যান শিক্ষার্থীদের সাথে কথা বলতে যান। তিনি ব্যর্থ হলে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রসাশক মোঃ রুহুল আমীন অবরোধকারী শিক্ষাথীদের সাথে কথা বলতে যান। এরপরও শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেননি। এক পর্যায়ে অতিরিক্ত জেলা প্রসাশক শিক্ষা মন্ত্রনালয়ের সাথে কথা বলে আশ্বস্ত হয়ে আগামী ৭২ ঘন্টার মধ্যে ভিসি নিয়োগের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিতে রাজি হন। পরে দেড়টার দিকে শিক্ষার্থীরা বনরুপা এলাকা থেকে একটি বিক্ষোভ-মিছিলসহকারে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে অবরোধ সমাপ্তির ঘোষনা দেন। 

শিক্ষাথীরা জানান, রাবিপ্রবি’র ভিসির পদটি দীর্ঘ ৫মাস ধরে খালি রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় শিক্ষাসহ যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তাই আগামী ৭২ ঘন্টার মধ্য ভিসি নিয়োগ দিতে হবে। তাছাড়া শিক্ষা উপদেষ্টাকে ভিসি নিয়োগের বিষয়টি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচির অল্টিমেটাম দেওয়া হবে।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু শিক্ষার্থীদের সাথে দাবীর সাথে একাত্নতা প্রকাশ করে জানান, আগামী বুধবারের মধ্যে যদি সমস্যা সমধান না হয় তাহলে আগামী বৃহস্পতিবার রাঙামাটিতে সর্বাত্নক সড়ক অবরোধ পালিত হবে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রসাশক মোঃ রুহুল আমীন জানান, তাৎক্ষণিক শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। আমাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন করে জানানো হয়েছে আজকের মধ্য প্রধান উপদেষ্টা কার্যালয়ে ভিসি নিয়োগে ফাইলটি যাবে। সেখান থেকে রাষ্ট্রপতির কার্যালয় হয়ে কয়েক দিনের মধ্যে নতুন ভিসি নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, গেল ১৮ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের আন্দোলনের চাপের মুখে রাবিপ্রবি’র উপাচার্য ড.সেলিনা আক্তার  উপ-উপাচার্য ড.কাঞ্চন চাকমা পদত্যাগ করতে বাধ্য হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ