• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2024   Monday

সোমবার মহান বিজয় দিবসে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা। এতে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন  ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও  সহযোগী অধ্যাপক  সূচনা আখতার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত)  আবদুল গফুর, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসিফা নার্গিস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও রাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. সুপ্রিয় চাকমা, এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার ও রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি  সেতু চাকমা এবং লাইব্রেরি দপ্তরের ক্যাটালগার ও রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি  বর্না চাকমা । অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক সাইফুল আলম। 

এছাড়া আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য  দেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী পলি ত্রিপুরা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মেহেরিন নিগার রিমি এবং সিএসই বিভাগের হৃদয় চাকমা।

আলোচনা সভা শেষে রাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়ার ২১ টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের আবাসিক হলে শিক্ষার্থীদের মাঝে আজ রাতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. নিখিল চাকমা আলোচনা সভার শুরুতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। গেল জুলাই মাসে যারা নিহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাঁদেরও স্মরণ করেন।

তিনি বলেন, ৫৩ বছর আগে যাদের আত্নত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের বিজয় দিবস পেয়েছি, তাদের আত্নত্যাগ ও মূল্যবোধকে সমানে রেখে এগিয়ে যাওয়ার আহবান জানান। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার মন মানসিকতা নিয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে নিজস্ব অবস্থান থেকে মেধা ও ধৈর্য্যকে কাজে লাগিয়ে সামগ্রিকভাবে কাজ করার আহবান ব্যক্ত করেন। তিনি সবাইকে মহান বিজয় দিবসের মাহাত্ম্য, বীর শহীদের আত্নত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অসাম্প্রদায়িক দেশ গঠনে কাজ করার জন্য বলেন।

তিনি আরো বলেন, "আমরা সবাই ইতিহাস থেকে শিখবো এবং নতুন নতুন সৃষ্টিশীল জ্ঞানকে আমরা কাজে লাগাবো। যেটা ভুল সেটা আমরা গ্রহণ করবো না। যেটা সত্য এবং ন্যায় সেটা আমরা গ্রহণ করবো, যাতে সবাই উপকৃত হয়। আমি সবসময় বলছি যে, আমরা ব্যক্তিগত বেনিফিট যাতে না খুঁজি। ন্যায়ের পথে সবসময় থাকি। মহান বিজয় দিবসে সবাইকে এই বার্তাটা দিতে চাই।"

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ