• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2024   Friday

২০২৩-২৪ শিক্ষা বর্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটি কেন্দ্রে ২ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর আগে গেল শনিবার “এ” ইউনিটে ৮হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। আগামী ১০ মে সি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যাঞ্জেলর ড.সেলিনা আক্তার। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা এবং গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার বি ইউনিটের  ফোকাল পয়েন্ট ও বিজ্ঞান অনুষদের ডীন সহকারী অধ্যাপক  ধীমান  শর্মা  উপস্থিত ছিলেন। এসময় তিনি  পরীক্ষা কেন্দ্রে  দায়িত্বরত পর্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। 

এদিকে, সারাদেশ থেকে আসা পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে ও যাওয়া-আসা করতে পারে তার জন্য আইন-শৃংখলা বাহিনী ও জেলা প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।

পরীক্ষা হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্জেলর ড. সেলিনা আক্তার পরীক্ষা কেন্দ্র ঘুরে সন্তোষ প্রকাশ করে বলেন, ৯০ শতাংশ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

উল্লেখ্য, ২০১৪ সালে রাঙামাটি শহরের অদুরে ঝগড়াবিল এলাকায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও নানান জটিলতার কারণে ২০১৫ সালে একাডেমিক কার্যক্রম চালু করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ