• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রোমেলের উপর হামলায় ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2024   Tuesday

চক্ষু বিশেষজ্ঞ ডা. রোমেল চাকমার উপর হামলার ঘটনায় মঙ্গলবার রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে ফৌজদারি নালিশ দায়ের করা হয়েছে। এতে মামলায় ৭ জন আসামীর মধ্যে তিনজনকে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন আদালত। 


মামলার বিবরণে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রোমেল চাকমা চেম্বার শেষ করে দৈনন্দিন রুটিন অনুযায়ী শরীর চর্চার জন্য শহরের রায় বাহাদুর সড়কে সাইক্লিং করছিলেন। এসময় একটি বেপোরেয়া গাড়ি ডাঃ রোমেলের সাইকেলটি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। প্রতিবাদ করতে গিয়ে আসামিরা ডা. রোমেলকে হত্যার উদ্দেশ্যে উপরযুপরি আঘাত করলে তিনি আহত হন। এ ঘটনায় গত ১ জানুয়ারী চাকমা সার্কেল চীফ উভয় পক্ষকে ডেকে নিয়ে সমঝোতা কওে দেন। কিন্তু সমঝোতার পরও আসামিরা ডাঃ রোমেলকে ভয়ভীতি হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। অবশেষে মঙ্গলবার ডাঃ রোমেল নিজেই বাদী হয়ে রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে ৭ জনের বিরুদ্ধে ফৌজদারি নালিশ দায়ের করেন। এতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু হানিফ নালিশ আবেদনটি আমলে নিয়ে নালিশে থাকা মো. শামীন আলম (৩৫), মো. আহাদ (৩২), ও আনুশা চৌধুরী (২০) কে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করেন। বাকী চার জনকে সমন জারি করেন আদালত। তারা হলেন প্রিসলি চৌধুরী (২৮), শর্মিষ্ঠা রায় (৫৫), পরাগ রায় (৫৫) এবং তুর্বান রায় (৩০)।


বাদী পক্ষের আইনজীবি শিশুমনি চাকমা ও রিমন সরকার জানান, ডাঃ রোমেলের উপর হামলার ঘটনার পর বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে চাকমা সার্কেল চীফ সমঝোতার সালিশ উভয় পক্ষ মানেন। তবে পরবর্তীতে আসামিরা এ সমঝোতা ভঙ্গ করেছেন। তারা উল্টো কওে ডাঃ রোমেলকে ভয়ভীতি হুমকি দিয়ে যাচ্ছেন। তাই বিষয়টি আদালতের কাছে উত্থাপন করার পর আদালত নালিশ আবেদনটি আমলে নিয়ে ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও বাকী ৪ জনকে সমন জারির আদেশ করেছেন।

 

আ্ইনজীবিরা আরো জানান, আসাীরা একই পরিবারের সদস্য ও আত্মীয়। এর মধ্যে রয়েছেন  শর্মিষ্ঠা রায়, তার দুই মেয়ে আনুশা চৌধুরী ও পিসলি চৌধুরী। গ্রেফতারি পরোয়ানা পাওয়া আহাদ পিসলি চৌধুরীর জামাই। এছাড়া গ্রেফতারি পরোয়ানা পাওয়া আসামি শামীম আলম আনুশা চৌধুরীর বন্ধু। চন্দন রায় শর্মিষ্ঠার ভাই, তুর্বান রায় চন্দন রায়ের ছেলে। তারা ঘটনার দিন সংঘবদ্ধভাবে ডাক্তার রোমেলের উপর হামলা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ