• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে ভার্চুয়ালি বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2023   Saturday

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার রাঙামাটিতে ভার্চুয়ালি জনসভায় বক্তব্য রেখেছেন আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শহরের শহীদ শুক্কর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় বক্তব্যে দেন রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর। এসময় সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহসভাপতি হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মো. মুছা মাতব্বর,আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য অভয় প্রকাশ চাকমা প্রমুখ। জনসভায় বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগের সমর্থক ও নেতাকর্মীরা যোগ দেন। এছাড়া অনুষ্ঠানে সাংস্কৃৃতিক অনুষ্ঠান পরিবশেন করা হয়।


জনসভায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুছা মাতব্বর বলেন, পার্বত্য শান্তি চুক্তির পর দু বছর পাহাড়ের মানুষ শান্তিতে থাকলেও পরবর্তীতে রাঙামাটি ও বান্দরবানে আঞ্চলিক রাজনৈতিক দল চারটি থেকে বেড়ে ৬টি দলে পরিণত হয়ে অস্ত্রবাজী বেড়ে যায়। পাহাড়ে সেনাবাহিনী,বিজিবি, র‌্যাব ও পুলিশ এসব অবৈধ অস্ত্র উদ্ধার করছে। তবে এলাকায় শান্তি ও উন্নয়নের লক্ষে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান গতি বাড়ানোর জন্য তিনি দাবী জানান।


আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার বলেন, আপনি(প্রধানমন্ত্রী) জনগণের দোয়ায় পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী হয়ে ৬৪টি জেলার মধ্যে রাঙামাটি জেলা থেকে সর্ব প্রথম আপনাকে সংবর্ধনা দিতে চাই। রাঙামাটিবাসী অধিরভাগে অপেক্ষা করে আসে আপনাকে প্রত্যক্ষভাবে দেখার জন্য।


সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমাবেশে প্রধানঅতিথি হিসাবে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নেতাকর্মী সবাইকে কাজ করতে হবে,যাতে নির্বাচন নিয়ে কোন প্রশ্ন উঠতে না পারে। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। নির্বাচনে কাউকে কোনো রকম বাঁধা দেওয়া যাবে না। ভোটাররা যাতে অবাধে নির্বিঘ্নে নিজেদের ভোট দিতে পারেন সে পরিবেশ বজায় রাখতে হবে।


তিনি আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নেতাকর্মী সবাইকে কাজ করতে ও নৌকাকে জয় যুক্ত করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ