• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারের সহধর্মিনী নির্বাচনী প্রচার-প্রচারণায়

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2023   Saturday

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে তার সহধর্মীনি বিটা তালুকদার বাড়ী বাড়ী গিয়ে নারী ভোটারদের কাছে ভোট প্রার্থনাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

 

প্রচার-প্রচারনার অংশ হিসেবে শনিবার রাঙামাটি শহরের পৌর এলাকার রসুলপুর, শান্তি নগর, শফি কলোনী গর্জনতলীসহ বিভিন্ন স্থানে বিটা তালুকদার তার স্বামীর পক্ষে নৌকায় ভোট দেওয়ার জন্য বাড়ী বাড়ী গিয়ে নারী ভোটারদের কাছ থেকে ভোট প্রাথর্না ও প্রচারপত্র বিতরণ করেন। এসময় তিনি ভোটারদের কাছে আওয়ামীলীগ সরকারের আমলে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী ৭জানুয়ারী তার স্বামী দীপংকর তালুকদারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার প্রার্থনা জানান।


প্রচার- প্রচারণাকালে এসময় তার সাথে অংশ নেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, আবু তৈয়ব, আশিষ কুমার চাকমা নব, তৈয়ব হোসেন মামুন, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মনসুর আহমেদ মান্না, পৌর ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, মহিলা ওয়ার্ড কাউন্সিলর জুবাইতুন নাহার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মানিক রতন নাথসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ