• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

জাপা প্রার্থী হারুনুর রশীদ মাতব্বর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2023   Sunday

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রাঙামাটি ২৯৯ সংসদীয় আসন থেকে জাতীয় পার্টির(জেপি) মনোনীত প্রার্থী হারুনুর রশীদ মাতব্বর নির্বাচন সরে দাড়িছেন। রোববার রাঙামাটি জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেন।


বর্তমানে এ আস থেকে আসন থেকে তিন জন প্রার্থী প্রতিদ্বন্ধি রয়েছেন। তারা হলেন,আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট প্রার্থী অমর কুমার দে ও তৃণমুল বিএনপির প্রার্থী হাফেজ মো: মিজানুর রহমান।


মনোনয়ন পত্র প্রত্যাহারের পর জাতীয় প্রার্থী হারুনুর রশিদ মাতব্বর তার প্রতিক্রিয়া বলেন, তার একান্ত ব্যক্তিগত ও প্রস্তুতি না থাকায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

 

এর গেল শুক্রবার(১৫ ডিসেম্বর) জেএসএসের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার দেশের বর্তমান পরিস্থিতি ও পার্বত্য চট্টগ্রামের বাস্তবতার কারণে এবং দলীয় সিদ্বান্তে নির্বাচন থেকে দাড়িয়েছেন।


জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়নপত্র শেষ দিনে ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এখন তিন জন প্রার্থী রয়েছেন। কাল সোমবার তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ