• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাবিপ্রবি’তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2023   Tuesday

মঙ্গলবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।   

 

দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং মুজিব পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নির্মমভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিট নিরাবতা পালন করা হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার  মোহাম্মদ ইউসুফ, প্রক্টর জুয়েল সিকদার, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. নূরুজ্জামান এবং রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি  মাহবুব আরা। এছাড়া বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক  গৌরব চাকমা ।   অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতারের নেতৃত্বে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে  ভাইস চ্যান্সেলর ড. সেলিনা আখতার বলেন, “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছিলেন এক মহিয়সী নারী। তিনি সেসময় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে নিজের সংসার ও সন্তানদের মানুষ করার পাশাপাশি সংগঠনের নেতা-কর্মী ও আত্মীয় স্বজনের প্রতি সবসময় মনোযোগ রাখতেন। অনেক ত্যাগ-তিতীক্ষা সহ্য করেছেন। 

 

তিনি আরো বলেন, শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনেও বঙ্গমাতার অনেক অবদান রয়েছে। স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে ছায়ার মত অনুসরণ করে বেগম মুজিব জীবনে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছেন। এজন্য তাকে অনেক কষ্ট-দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া স্বাধীনতা আন্দোলন ও মুক্তিসংগ্রামসহ বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে বঙ্গমাতার অসামান্য অবদান রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ