• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটি জেলায় ৮১ হাজার ৭৭৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পসুল খাওয়ানো শুরু

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2023   Monday

রাঙামাটি জেলায় ৮১ হাজার ৭৭৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
 
সোমবার সকালে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গোলাছড়ি কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। এসময় রাঙ্গামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলায় এবছর ৬-১১ মাস বয়সী ৯ হাজার ২৫১ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪২৫ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পসুল খাওয়ানো হবে।
 
সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৮১ হাজার ৭৭৬ শিশুকে আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ থেকে ক্যাম্পেইন শুরু হলেও লক্ষ্যমাত্রা পূরণ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
 
তিনি আরো জানান, রাঙামাটি পৌরসভা এলাকা ও জেলার ১০ উপজেলা মিলে মোট ১ হাজার ২৭২টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যামসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে দুজন টিকাকর্মী করে ২ হাজার ৫৪৪ জন নিয়োজিত থাকবেন। স্থানীয় ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিকা কার্যক্রম মনিটরিং করছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ