• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

যৌন হয়রানি ও শ্লীলতাহানীর প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2015   Wednesday

 বাংলা বর্ষবরনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারীদের উপর যৌন হয়রানী ও শ্লীলতাহানীর প্রতিবাদে বুধবার বান্দরবানে মাবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

জেলার মানবাধিকার কমিশন, দূর্বার নেটওর্য়াক, নারী যোগাযোগ কেন্দ্র ও নারী পক্ষের যৌথ উদ্যোগে জেলা  বান্দরবান প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ডনাইপ্রু মারমা নেলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত মানবন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যাড.সাহারা হোসেন, রুপনা দাশ, বান্দরবান সদর উপজেলার প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যাসহ প্রমুখ। মানববন্ধনেজেলার বিভিন্ন নারী-পুরুষ, সামাজিক-বেসরকারী সংগঠন , গণমাধ্যম কর্মী সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহন করেন।

 

বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলা নববর্ষের দিনে নারীদের যৌন হয়রানী কারীদের ছবি ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করার সত্ত্বেও এখনও গ্রেফতার করেনি পুলিশ প্রশাসন।

 

বক্তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মত জায়গায় যদি এ ধরনেরর নৃশংস কাজ সংঘটিত হয় তাহলে  বাংলাদেশে যে কোন স্থানে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা হতে পারে। তাই শুধু সমতল এলাকায় নয় পাহাড় ও সমতলে সকল নারীদের অধিকার এবং নিরাপত্ত্বা প্রদানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ