• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটিতে ছাত্র ইউনিয়নের হানাদারমুক্ত দিবস পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2022   Saturday

 প্রতি বছরের ন্যায় এবারেও ১৭ ডিসেম্বর রাঙামাটি জেলা হানাদারমুক্ত দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদ। শনিবার সন্ধ্যায় এ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প্রদীপ প্রজ্বলন করা হয়।

 
উক্ত কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদের সহ-সভাপতি সুমন বড়ুয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তূর্য দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি প্রান্ত রনি, রাঙামাটি সরকারি কলেজ সংসদের আহ্বায়ক অয়ন চক্রবর্তী, জেলা সংসদের দপ্তর সম্পাদক রিকোর্স চাকমা, প্রচার ও প্রচারণা সম্পাদক অর্ক বড়ুয়া প্রমুখ। এসময় সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
আলোচনা সভায় বক্তারা বলেন, বিজয় দিবসের একদিন পর মিজোবাহিনী পিছুহঠার পর রাঙামাটি জেলা হানাদারমুক্ত হয়। জেলা ছাত্র ইউনিয়ন দীর্ঘবছর ধরে রাঙামাটি জেলা হানাদারমুক্ত দিবস পালন করে আসলেও রাষ্টীয়ভাবে দিবসটির স্বীকৃতি ও ধারাবাহিকভাবে পালন করা হচ্ছে না। এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হলেও সরকারিভাবে পালন করা হচ্ছে না। সংগঠনটির নেতাকর্মীরা দিবসটি পালনের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ