• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে আত্নকর্মসংস্থানে অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2022   Monday

আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায়-দুস্থ পাহাড়ী-বাঙালী মহিলাদের মাঝে সোমবার রাঙামাটি সেনা বাহিনীর পক্ষ থেকে সেলাই মেশিন ও চিকিৎসা সেবায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।


রাঙামাটি রিজিয়নের উদ্যোগে প্রান্তিক হল রুমে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দীন। এসময় জিটুআইসি মেজর পারভেজ রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় আত্নকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় দুস্থ ৪জন মহিলাকে সেলাই মেশিন ও ফুটবলের জাতীয় মহিলা দলের সাবেক ফুটবলার চাথুইমা মারমাসহ দুজনকে চিকিৎসা সেবায় এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।


এসময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দীন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি বৈষম্যহীন প্রতিষ্ঠান ও সেনবাহিনীকে অনুকরনীয় হিসেবে গ্রহন করে ধর্ম, বর্ণ এবং জাতি উপজাতি ভেদাভেদ ভূলে গিয়ে সকলে দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এক সাথে কাঁধে কাঁধমিলিয়ে কাজ করবে। এছাড়া যে কোন প্রয়োজনে সেনাবাহিনী এধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ