• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজন ও ব্যাপক শো-ডাউনে যুবদলের দলের ৪৪তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2022   Thursday

 

 

 

আনন্দ শোভাযাত্রা,কেক কাটা ও আলোচনা সভাসহ বর্ণিল আয়োজন ও ব্যাপক শো-ডাউনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। এ সময় হাজারো নেতাকর্মীর “খেলা হবে, খেলা হবে, খেলা” শ্লোগানে পুরো শহর প্রকম্পিত হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ের সামনে বেলুন ও কবুতর  উড়িয়ে প্রতিষ্ঠতা বার্ষিকীর উদ্বোধন করেন, প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক,খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভ‚ইয়া। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে যুবদলের আলোচনা সভা জনসভায় পরিণত হয়।

পরে একটি আনন্দ ব্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শহরে স্থাপিত বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির এম এন আবছার। এর আগে ভোরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।  

সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক আবাদুল মালেক মিন্ট, মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, জেলা মহিলা দলের সভাপতি কুজেলী দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারন সম্পাদক জাহিদুল আলম প্রমুখ।


---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ