• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

খাগড়াছড়ি পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের ৮কোটি ৫৭লাখ টাকার বাজেট ঘোষনা

ষ্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2022   Tuesday

কোন করারোপ ছাড়াই খাগড়াছড়ি পৌরসভার ২০২২-২০২৩অর্থ বছরের ৭৮কোটি ৫৭লাখ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
 
মঙ্গলবার খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী এই উন্মুক্ত বাজেট ঘোষণা  করেন।
 
২০২২-২০২৩ অর্থ  বছরের বাজেটে  ব্যয় বেতন ও অন্যান্য, যানবাহন,টেলিফোন বিল,বিদ্যুৎ,সংস্থাপন ব্যয়,শিক্ষা ব্যয়,কর আদায় খরচ,বৃক্ষরোপন ও রক্ষণাবেক্ষণ, দিবস,উদযাপন,খেলাধুলা,সাংস্কৃতিক,সাহায্য-সহযোগিতা,স্বাস্থ্য ও পয়:প্রণালী, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ,পানি শাখার ব্যয়,উন্নয়ন ও প্রকল্প ব্যয়,মূলধন বাবদ ব্যয় ধরা হয়েছে ৫৮কোটি ২৮লাখ ৮৪হাজার ৬`শ ৭৪ টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ২০কোটি ২৮লাখ ১৯হাজার টাকা।
 
পৌরসভার সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা  আহ্বায়ক তপন কান্তি দে,লক্ষী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব,জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন,খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার,সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট  সমাজসেবক তরুণ কুমার ভট্টাচার্য্য,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহ আলম,পৌর কাউন্সিলর অতীশ চাকমা,পৌর কাউন্সির বাচ্চু মনি চাকমা,পৌর সভার অন্যান্য কাউন্সিলর ও সাংবাদিকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাত তালুকদার। 
 
উন্মুক্ত বাজেট ঘোষণাকালে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন,সরকারের রুপকল্প ২০২১থেকে ২০৪১সাল বাস্তবায়ন ও জাতির জনক   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রুপান্তরের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি খাগড়াছড়ি পৌরসভাকে আরো আধুনিক নান্দনিক,জনবান্ধব পৌরসভা হিসেবে রুপান্তর করার লক্ষে পৌর এলাকার সকল নাগরিকদের সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ