• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

নানান আয়োজনে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2022   Friday

শুক্রবার  বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস  উদযাপিত হয়েছে।

 

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়য়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমার সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক  ধীমান শর্মা, হিসাব বিভাগের উপ-পরিচালক  মোঃ সাইফুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থকারীক জনাব আতু মারমা।  বিশ্ববিদ্যালয়ের সিএস বিভাগের প্রভাষক ঋষিতা চাকমার সঞ্চালনায় সভায়  বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং রাঙামাটির বিভিন্ন শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সন্ধ্যায় ফানুস উড়ানো হয়।

 

এর আগে দিবসটি উপলক্ষে  বিশ্ববিদ্যালয়য়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া  বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস  উদ্বোধন করেন। পরে  বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

 

অন্যদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃক্ষ রোপন করা হয়। এরপর কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের সকালের পর্ব শেষ হয়। অনুষ্ঠানের ২য় পর্বে বিকালে  বিশ্ববিদ্যালয়য়ের নতুন ওয়েবসাইট উন্মোচন করা হয়। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তানজিম মাহমুদ এর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উদ্বোধন প্রো-ভাইস চ্যান্সেলর।

 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, স্বপ্ন দেখি সকল ধরনের সীমাবদ্ধতা অতিক্রম করে একদিন এ বিশ্ববিদ্যালয় সারা বিশ্ব মাথা উঁচু করে দাঁড়াবে। বিশ্ববিদ্যালয়ে মান সম্মত শিক্ষা এবং গবেষণায় গুরুত্ব দিতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।

 

উল্লেখ্য, ২০১৪ সালের ১ জুলাই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.



 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ