• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

টানা বর্ষণে চন্দ্রঘোনা ফেরিঘাটে পাটাতন ডুবে গিয়ে দূর্ভোগ চরমে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022   Monday

টানা বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন ডুবে গেছে। এতে রাঙামাটির কাপ্তাই-বান্দরবান-রাজস্থলী-চট্টগ্রামের যাতায়াত করা যাত্রীদের চমর দুর্ভোগে পোহাতে হচ্ছে।

 

জানা গেছে, কয়েক দিনের অবিরাম বর্ষণে কনফূলী নদীর পানির বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন গত রোববার রাত প্রায় ৭ টার দিকে ডুবে যায়। এতে ফেরীঘাটের দুই অংশে পাটাতন ডুবে যাওয়ায় সিএনজিসহ অন্যান্য যানবহন পার হতে গিয়ে পাটাতনে আটকে গেছে। প্রতিটি সিএনজি ৫০ থেকে ১০০ টাকায় পার করে দিচ্ছে ফেরিঘাট এলাকার কিছু শ্রমিক। ফলে রাঙামাটি-বান্দরবান-রাজস্থলী-চট্টগ্রামের যাতায়াত করা যাত্রীদের চমর দুর্ভোগে পড়তে হচ্ছে।


কাপ্তাই প্রেস কাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, গণমাধ্যমকর্মী অর্নব মল্লিক ও সংস্কৃতিকর্মী অনুপম দেব জানান, বাঙ্গালহালিয়া থেকে ফেরিঘাটের পার হওয়ার সময় পাটাতন পানিতে ডুবে যাওয়ায় সিএনজিতে আটকে গেছি। স্থানীয় দিন মজুরদের সহায়তায় বাড়তি টাকা দিয়ে কোনমতে কুলে উঠাতে সম হয়েছে। এজন্য প্রচুর সময় লেগে যাচ্ছে।


চন্দ্রঘোনা ফেরিরঘাটের তত্তাবধায়ক মোঃ শাহজাহান জানান, অতি বর্ষণের ফলে কর্ণফুলী নদীতে পানি বেড়ে যাওয়ায় ফেরিঘাটের উভয় পাড়ে পাটাতনে পানি উঠে গেছে। ফলে ভারী যানবাহন তীরে উঠতে পারলেও হালকা যানবাহন সিএনজি ও মোটর সাইকেল তীরে উঠতে বেশ কষ্টকর। তিনি আরো জানান, যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পাটাতনে অতিরিক্ত পানি উঠলে ফেরি চলাচল যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ