• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৩ ও কাউন্সিল পদে ৩২ জন মনোনয়ন পত্র দাখিল

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2022   Wednesday

আসন্ন রাঙামাটির বাঘাইছড়ি  পৌরসভা নির্বাচনে মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থীসহ ৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন  প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  নতুন নির্বাচন কমিশন অধীনে আগামী ১৫ জুন এই পৌর সভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


জানা গেছে, নতুন নির্বাচন কমিশনের অধীনে তফশীল  ঘোষনা অনুযায়ী মঙ্গলবার ছিল মেয়র ও সাধারন কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। আগামী ১৯ মে মনোনয়ন পত্র বাছাই, ২০ ও ২২ মে আপিল দায়ের,  আগামী ২৩  ও ৫ মে আপিল নিষ্পত্তি, ২৬ মে মনোনয়ন  প্রত্যাহার এবং ২৭ মে প্রতিক বরাদ্দ দেওয়া হবে।  তাই নির্বাচন কমিশনের তফশিল ঘোষনা অনুযায়ী গতকাল বাঘাইছড়ি পৌর সভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছন। এর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি জমির হোসেন জমির তার কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাগরিক পরিষদের ব্যানারে ও বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং অপর স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও  মারিশ্যা ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ যে যার সমর্থকদের নিয়ে মনোনয়পত্র দাখিল করেছন।

 

এছাড়া সাধারণ কাউন্সিল পদে মনোনয়পত্র দাখিল করেছেন তারা হলেন ১ নং ওর্য়াডে মোঃ হাফেজ আহমদ ও মোঃ হোসেন, ২ নং ওয়ার্ডে, মোঃ ওবায়দুল হক, জয়নাল আবেদীন বুলু, ওমর ফারুক, বদিউজ্জামাল বধু, মোঃ হাকিম আলী,  ৩ নং ওয়ার্ডে মোঃ বাহার উদ্দিন সরকার,  মোঃ জসিম উদ্দিন, ৪ নং ওয়ার্ডে মোঃ নুরুল আলম, সঞ্চয় ধর, ইশতিয়াক, ৫ নং ওয়ার্ডে হাজি আবদুল শুক্কুর মিয়া,  ত্রিদিব দাশ,  শহিদুল ইসলাম মিঠু, ৬ নং ওয়ার্ডে মোঃ নুর উদ্দিন রাজু, আবদুল আজিজ, মোঃ ইউছুফ নবী, ৭ নং ওয়ার্ডে মোঃ পারভেছ আলী, মোঃ সিরাজ উদ্দিন, ৮ নং ওয়ার্ডে জেএসএস এমএনলারমা সমর্থিত  প্রার্থী রুবেল চাকমা ও ৯ নং ওয়ার্ডের  রিটেল চাকমা রিকু  নুরুল হক তালুকদার। এছাড়া ১,২,৩ নং ওয়ার্ডের সংরতি মহিলা কাউন্সিলর আমেনা বেগম ও নিউ আমেনা বেগম, ৪,৫,৬ ওয়ার্ডের আয়েশা বেগম এবং ৭,৮,৯ ওয়ার্ডের  শামিমা আক্তার, চঞ্চলা চাকমা মনোনয়নপত্র দাখিল করেছেন।


এদিকে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপু সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেয়র প্রার্থী হিসেবে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা  মনোনয়ন পত্র দাখিল করলেও তাকে জেলা বিএনপির থেকে নির্দেশনা দেওয়া হয়েছে পদত্যাগ করে নির্বাচন করতে। তিনি পদত্যাগ না করলে  কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী  তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ বিএনপি বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন করছি না।


বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা চৈতালী চাকমা জানান, রাঘাইছড়ি পৌর সভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ