• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক নারীর

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2022   Thursday

রাঙামাটির কাপ্তাই নৌ বাহিনী সড়কে বন্য হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে।  বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।


পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, কাপ্তাই নৌ বাহিনী সড়কের আশেপাশে এলাকায় বুধবার রাতে বন্য হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে  যায়। এতে বন্য হাতির দলটি মূল সড়কে অবস্থান নিলে  মানসিক ভারসাম্যহীন মহিলাটি হাতির সামনে পড়লে আক্রমণের শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্য এবং বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে মহিলার মৃত দেহ উদ্ধার করে।


কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ বিধায় আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে নিহতের সৎকারের ব্যবস্থা করা হবে।


উল্লেখ্য, গেল ২ বছরে ওই সড়কে বন্য হাতির আক্রমণে আরো ৩ জন ভারসাম্যহীন মহিলার মৃত্যু হয়েছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ