• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2022   Monday

সোমবার রাঙামাটিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জবল-ই-নূর চক্ষু চিকিৎসালয়ের উদ্যোগে বিনাম্যূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

বনরূপার বাদশা মিয়া সড়কে জবল-ই-নূর চক্ষু চিকিৎসালয় প্রাঙ্গণে দিনব্যাপি কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন জবল-ই-নূর চক্ষু চিকিৎসালয়ের চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. শেখ মোহাম্মদ মুরাদ। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. কামাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রাঙামাটি প্রতিবন্ধী স্কল ও পুণর্বাসন কেন্দ্রের পরিচালক মো. নুরুল আবসার। অন্যান্যের মধ্যে দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, বিশিষ্ট সমাজ সেবক আরমান চৌধুরী পুতুল, লায়ন দাতব্য চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. উজ্জল চক্রবর্তী, জবল-ই-নূর চক্ষু চিকিৎসালয়ের সিনিয়র প্যারামেডিক লিপেং চাকমা, সিনিয়র চিকিৎসক রঞ্জিত নাথ, রিফ্রাকশনিষ্ট মো. আলাউদ্দীন, প্রতিষ্ঠান সহকারী বেবী আক্তার, প্রিমা চাকমা, জান্নাতুল ফেরদৌস রিপাসহ জবল-ই-নূর চক্ষু চিকিৎসালয়ের কর্মকর্তা-কর্মচারী ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

 

বক্তব্য ডা. শেখ মোহাম্মদ মুরাদ বলেন, চোখ অমূল্য সম্পদ। দীর্ঘদিন যাবৎ এ অঞ্চলের মানুষরা অবহেলার শিকার, উন্নতমানের চিকিৎসা এখানে সম্ভব না হওয়ায় সকলকে চট্টগ্রাম যেতে হতো। বিষয়টি আমি জানার পর ২৯৯নং আসনের সংসদ সদস্য দিপংকর তালুকদার এমপি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করি। আমাদের প্রতিষ্ঠান থেকে ১০ উপজেলার রোগীরা সেবা নিচ্ছেন। ইতিমধ্যে আমরা ৬৩৮জন রোগীর সফলভাবে অপারেশন সম্পন্ন করেছি। আগামীতেও যেন এ কার্যক্রম অব্যাহত রাখতে পারেন তাই তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন।

 

প্রধান অতিথির বক্তব্য জামাল উদ্দীন বলেন, জবল-ই-নূর চক্ষু চিকিৎসালয় যাত্রা শুরুর পর ইতিমধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ করেছে। এতদিন এখানে ভালো মানের চক্ষু চিকিৎসালয় ছিলোনা। কিন্তু এ প্রতিষ্ঠানটি একটি ছোট একটি হাসপাতালের মতো। যার ফলে রাঙামাটির মানুষ চট্টগ্রামে না গিয়ে রাঙামাটি থেকেই চিকিৎসা নিতে পারছে। আমি এই প্রতিষ্ঠানে উন্নতি কামনা করছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ