• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2022   Monday

রাঙামাটির বিলাইছড়িতেও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
 
দিবসটি উপলক্ষে  উপজেলা প্রশাসনের আয়োজনে  এক প্রভাত ফেরীর আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়। সভায় বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শারমিন খন্দকার এবং  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্য প্রিয় বড়ুয়া প্রমূখ।
 
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক ও  ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে মধ্যরাত ১২ টা ১ মিনিটে ভাষা শহিদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ ও প্রশাসন, বিভিন্ন  রাজনৈতিক দল  ও সরকারি - বেসরকারি সংঘঠনের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ