• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

কাপ্তাইয়ে বারঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক সংকটের অবসান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2022   Wednesday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নাধীন বারঘোনা কেপিএম তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিনের শিক্ষক সংকট দূরীকরনে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নব নিযুক্ত শিক্ষকদের বরণ উপলক্ষে বুধবার ( ১৬ ফেব্রুয়ারী) মাদ্রাসায় এক সভা অনুষ্ঠিত হয়।

 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল। বারঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রধান মোঃ জাফরুল আলম মিজামীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোঃ নজরুল ইসলাম লাভলু, মোঃ রেজাউল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ জামাল উদ্দিন, আসলাম হোসেন, মোরশেদুল হক, আবদুস ছাত্তার, বেলাল হোসেন, মোঃ আবু তৈয়ুব প্রমুখ।

 

প্রসঙ্গত,দীর্ঘদিন ধরে মাদ্রাসায় শিক্ষক সংকট ছিল। এতে শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্নের সুষ্টি হচ্ছিল। সম্প্রতি এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত ৭ জন শিক্ষককে প্রতিষ্ঠান নিয়োগ দেয়। উক্ত শিক্ষকদের বরণ উপলক্ষে এই অনুষ্ঠান অমুষ্ঠিত হয়। নতুন নিয়োগকৃত শিক্ষকরা হলেন, মোঃ নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, নাজমুন নাহার, মনির হোসেন, শামসুল আলম, জাহাঙ্গীর আলম, সায়ফুল্লাহ। এসব শিক্ষক নিয়োগ হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক সংকটের অবসান হলো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ