• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2022   Tuesday

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্ত মুলক দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বীরা।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি শহরের কেন্দ্রস্থল শাপলা চত্ত¡রে বিভিন্ন বৌদ্ধ সংগঠন, বৌদ্ধ বিহার ও বৌদ্ধ ধর্মালম্বীদের সংগঠন জড়ো হয়ে, শাপলা চত্তর থেকে বিক্ষোভ মিছিল করে বের করে। মিছিলটি কোট বিল্ডিং ঘুরে এসে  শাপলা চত্তরে এসে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন বৌদ্ধ ভিক্ষু সংসার ত্যাগী, তার কোন ধন সম্পত্তি থাকে না, কারোর সাথে বিরোধে জড়িয়ে পড়েন না। ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির ভান্তে তেমনই একজন। তিনি উপাসক উপাসিকাদের কাছ থেকে প্রাপ্ত দানের টাকা অসহায়, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের দিয়ে থাকেন। তাকে তার বিহারেই সোমবার দিবাগত মধ্য রাতে কুপিয়ে হত্যা করা হয়। কেন তাকে হত্যা করা হলো এমন প্রশ্ন করেন বক্তারা।

বক্তারা প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।

উল্লেখ্য; গত সোমবার দিবাগত রাতে কোন এক সময় দুবৃর্ত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির ভান্তেকে তার প্রতিষ্ঠিত বিহার ধর্মসুখ বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করে। এসময় তিনি বিহারে একা ছিলেন। এ হত্যাকান্ডে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আবদুল আজিজ।


---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ