• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালায় ইউপিডিএফ সংগঠক দীপন জ্যোতির উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2021   Sunday

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ সংগঠক দীপন জ্যোতি চাকমা (৪৫)-এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।


রোববার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ ও নিন্দা জানান।


বিবুতিতে দাবী করা হয়, রোববার দুপুর ২টার দিকে ইউপিডিএফ সংগঠক দীপন জ্যোতি চাকমা সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলার বিষয়ে দীঘিনালা উপজেলার বাঘাইছড়ি গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মিটিং করছিলেন। এমন সময় দীঘিনালা সদরের গাড়ি স্টেশন থেকে সিএনজিযোগে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে দীপন জ্যোতি চাকমার উপর সশস্ত্র হামলা চালায়। এতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে দীপন জ্যোতি চাকমা মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে আবারো ইট দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু হয়েছে ভেবে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। তবে সন্ত্রাসীদের গুলি ও ইটের আঘাতের পরও তিনি কোন রকমে প্রাণে বেঁচে যান। পরে স্থানীয়রা দীপন জ্যোতি চাকমাকে আহত অবস্থায় উদ্ধার করেন।


বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত উস্কে দিতে শাসকগোষ্ঠী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইউপিডিএফ সংগঠক দীপন জ্যোতির উপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।


বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত উস্কে দেয়ার ষড়যন্ত্র ও সন্ত্রাসীদের মদদদান বন্ধ করার দাবি জানানো হয়েছে।
--প্রেস বিজ্ঞপ্তি।

ads
ads
আর্কাইভ