• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কুমিল্লা,পীরগঞ্জসহ নানান স্থানে হামলকারীদের শাস্তিতে রাঙামাটিতে পিসিপিসহ চার সংগঠনের বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2021   Saturday

কুমিল্লা ও রংপুরের পীরগঞ্জসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারী দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার রাঙামাটির কুতুকছড়িতে বিােভ প্রদর্শন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড় ছাত্র পরিষদসহ চারটি সংগঠন।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড় ছাত্র পরিষদের জেলা শাখার দপ্তর সম্পাদক ঝিমিত চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কুতুকছড়ি ইউনিয়ন এলাকায় আয়োজিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড় ছাত্র পরিষদ,গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ধর্মশিং চাকমা। বক্তব্য রাখেন  পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রিতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের জেলা ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক লিলা চাকমা।

 

সমাবেশে বক্তরা সমাবেশে বক্তরা বলেন, বর্তমান মতাসীন আওয়ামী লীগ সরকার দেশের সংখ্যালঘু স¤প্রদায়ের নিরাপত্তা দিতে বার বার ব্যর্থতার প্রমান দিচ্ছে। দেশে সংখ্যালঘু জাতির মানুষরা প্রতিনিয়ত নিপীড়ন-নির্যাতনসহ নানা বঞ্চনার হচ্ছে। এ সরকার সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখে দেশটাকে একটি ইসলামিক দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। যা সম্প্রতি কুমিল্লা, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গার হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় পূজা মন্ডপ-মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট তারই প্রমাণ বহন করে।

 

বক্তারা অবিলম্বে হিন্দু সম্প্রদায়ের উপর সা¤প্রদায়িক হামলারী ও তাদের মদদদাতাদের গ্রেফতারপূর্বক উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া সকল সম্প্রদায়িক হামলার বিচার এবং পাহাড় ও সমতলে বসবাসকারী সকল সংখ্যালঘু জাতি ও জনগণের নিরাপত্তার সুনিশ্চিত করার দাবি জানান।

--প্রেস বিজ্ঞপ্তি।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ