• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

কোভিডকালীন আদিবাসী নারীদের মানবাধিকার পরিস্থিতি” বিষয়ে জাতীয় সংলাপে বক্তারা
আদিবাসী নারী কমিশন গঠন ও জেন্ডার ভিত্তিক জাতীয় বাজেট প্রণয়নের দাবী

ডেস্ক রিপোট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2021   Tuesday

আদিবাসী নারী কমিশন গঠন ও জেন্ডার ভিত্তিক জাতীয় বাজেট প্রণয়নের জোর  দাবি জানানো হয়েছে।  
 
মঙ্গলবার বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এর আয়োজনে কাপেং ফাউন্ডেশনের সহায়তায় রাজধানীর সিবিসিবি সেন্টারে অনুষ্ঠিত কোভিডকালীন আদিবাসী নারীদের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে  জাতীয় সংলাপে বক্তারা এসব দাবী জানান। 
 
নেটওয়ার্কের সদস্য সচিব চঞ্চনা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য ও আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস এর আহ্বায়ক ফজলে হোসেন বাদশা, জাতীয় মানবাধিকার কমিশন এর সাবেক সদস্য, আরোমা দত্ত এমপি, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. নমিতা হালদার,বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, টিআইবি  ট্রাস্টি বোার্ড এর সদস্য এডভোকেট সুস্মিতা চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদের এ্যাডভোকেসি বিভাগের পরিচালক জনা গোস্বামী, এবং দ্য ডেইলী স্টার এর প্রতিবেদক জাইমা ইসলাম প্রমুখ। বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যে রাখেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য হেলেনা তালাং।মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য মিতা হাজং। 
 
শুভেচ্ছা বক্তব্যে হেলেনা তালাং করোনার সময়ে আদিবাসী নারীর মানবাধিকারের ভয়াবহ চিত্রের কথা উল্লেখ করে বলেন, এই সময়ে মানুষ যেখানে শুধু করোনার সাথে যুদ্ধ করছে টিকে থাকার জন্য, সেখানে আদিবাসী নারী করোনার সাথে সাথে আদিবাসী নারীর প্রতি সহিংসতা (ধর্ষণ, হত্যা) এবং রাজনৈতিক, সামাজিক অর্থনৈতিক বৈষম্যের সাথে প্রতিনিয়তই সংগ্রাম করছে। নারীদের সহিংসতা বৃদ্ধির কারণ ভূমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যগুলোই দায়ী।
 
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে আদিবাসী নারীর উপর সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে মূল স্রোতধারা নারী সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার জন্য আহ্বান জানান। 
 
করে জাতীয় সংসদে আদিবাসী নারীদের জন্য সংরক্ষিত আসন, জাতীয় নীতিমালাসহ অন্যান্য নীতিমালা গ্রহনের সময নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরা ইত্যাদি সুপারিশ পেশ করেন ।

এরোমা দত্ত এমপি বলেন,  ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বিশেষ করে সমতলের আদিবাসীরা অনেক অবদান রেখেছেন। আদিবাসীদের কথা তুলে ধরার জন্য প্রশাসনে আদিবাসী নারীদের থাকা অনেক জরুরি। আজকের সংলাপের উপর ভিত্তি করে আদিবাসী নারীদের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরী ও বিভিন্ন নীতি প্রণয়ন বিষয়ক নীতিপ্রণেতা, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী কার্যালয়, জাতীয় মানবাধিকার কমিশনসহ বিভিন্ন পর্যায়ে জমা দেয়ার পরামর্শ দেন।


ড. নমিতা হালদার বলেন, যদি সম্ভব হয় তাহলে বিআইডব্লিউএন এর অঞ্চলভিত্তিক শাখা গঠন করে ভিকটিককে সহায়তা দেয়াসহ জাতীয় মানবাধিকার কমিশনের এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এর যোগাযোগ বৃদ্ধি করা।


বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, স্বাধীনতার ৫০ বছরেও আদিবাসী নারীর স্বাধীনতা ও অধিকার নিশ্চিতকরণের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। সে কারণে, আদিবাসীদের উপর নারীর সহিংসতা হ্রাস করার পদক্ষেপ হিসেবে পাশ্ববর্তী ভারতের নর্থ ইস্ট এ সরকার আদিবাসীদের জন্য যেমন আদিবাসী নারী কমিশন প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশ সরকারও আদিবাসী নারী কমিশন প্রতিষ্ঠা করতে পারে। শুধু তাই না, আদিবাসী নারীর প্রতি পিতৃতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনয়নে বৃহত্তর সমাজের নীতি প্রণেতা, মূল স্রোধারা নারী সংগঠনের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।


গোস্বামী বলেন, আদিবাসী নারীদের মানবাধিকার অবস্থা দেশের জন্য লজ্জাজনক অথচ প্রত্যেক আন্দোলনে আদিবাসী নারীদের ভূমিকা ছিল। টংক আন্দোলনে রাশিমনি, মুক্তিযুদ্ধে কাকন বিবিসহ অনেক আদিবাসী নারীর ভূমিকা ছিল। তাদের অবদানগুলো মূলধারার জাতিগোষ্ঠীসহ সকলকে জানতে এবং জানাতে হবে। প্রান্তিক আদিবাসী নারীরা প্রান্তিকতার কারণে বিভিন্ন ধরণে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে । শেষে তিনি জেন্ডারভিত্তিক বাজেট ছাড়া আদিবাসী নারী উন্নয়নে কাজ করাকে প্রশ্নবিদ্ধ করে বলেন, দুর্গম পাহাড়ে স্বাস্থ্য সেবা পৌঁছছে কিনা তা দৃষ্টি দেয়া খুব জরুরী।

 

জাইমা ইসলাম বলেন, সিসটেমেটিক ডিসক্রিমিনেশন এর কারণে আদিবাসী নারীরা প্রাধান্য পায় না। বাঙালি নারী বিচার পাওয়ার কারণ তাদের জাতিসত্ত্বা। মিডিয়ার সচেতনতার অভাবে আদিবাসী নারীরা কভারেজ পায়না এবং গণমাধ্যমে আদিবাসী নারীদের ভিসিভিলিটি কম। সেই সাথে তথ্য উপাত্ত সংগ্রহের সময় বিভিন্ন বাধার সম্মুখীন হন। ভিকটিমকে বিভিন্ন মহল থেকে চাপ দেয়াসহ আপোষ করতে বাধ্য করা এবং বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার প্রধান বৈরিতা।


কাপেং ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার, উজ্জ্বল আজিম বলেন, যুব সমাজের দক্ষতা বৃদ্ধিসহ অধিকার আদায়ে সংঘবদ্ধ হয়ে আন্দোলন গড়তে হবে।

 

সমাপনী বক্তব্যে চঞ্চনা চাকমা আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সকলের সহযোগীতা কামনা করে বলেন, আদিবাসীদের নারীদের অবস্থা শোচনীয়। দুনীতি, ভুমি দখল, ধর্মান্ত, সাংস্কৃতিক আগ্রাসন- বিচারহীনতার সংস্কৃতির কারণে বিচার পায় না। কোচ আদিবাসী নারী ধর্ষণ এর ঘটনায় দুই আসামী গ্রেফতার হলেও সুস্থ বিচার পাবে কিনা  তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। 

--প্রেস বিজ্ঞপ্তি।।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ