• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

মহিলা বিষয়ক অধিদপ্তর নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহকে অনুদানের চেক বিতরণ
জাতীয় পর্যায়ে নারীকে উন্নয়নের মূলস্রোতধারায় আনয়নের লক্ষ্যে সরকার কাজ করছে-এ কে এম মামুনুর রশিদ

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2020   Tuesday

 ফলে ক্রমান্বয়ে গোটা নারী সমাজের অবস্থার উন্নয়ন ঘটছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মাধ্যমে পশ্চাদ পদ নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এইসব অনুদানের টাকা সঠিক ভাবে কাজে লাগানোর আহবান জানান।

 

মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর নিবন্ধিত ২০১৯-২০২০ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ডিজিটাল প্লাটফর্মে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

 

এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্তণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি কেন্দ্রীয় ভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর নিবন্ধিত ২০১৯-২০২০ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ডিজিটাল প্লাটফর্মে অনুদানের চেক বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 

অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশাসক এ কে এম মামুনুর রশিদ আরো বলেন, নারী উন্নয়নে মাঠ পর্যায়ে সরকারের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর সরকার কর্তৃক গৃহীত নারী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম/কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তার মধ্যে তৃণমূল পর্যায়ের মহিলাদের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য নিরসন কল্পে এবং তাদেরকে আর্থ-সামাজিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে করে প্রতি বছর দরিদ্র মহিলারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে। তবে আপনাদের দেয়া অনুদানের টাকা দিয়ে সঠিক কাজ করবেন। এতে করে আস্তে আস্তে হতদরিদ্র মহিলাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটেবে। এতে করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসব কিছু আস্তে আস্তে বাড়বে এবং বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তেমনী আপনারাও যে যেখানে থাকনে না কেন বাংলাদেশের উন্নয়নের সাথে আপনারাও এগিয়ে যাবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ