• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

রাঙামেটিতে আয়কর রিটার্ন গ্রহন অনুষ্ঠিত,সাড়ে পাচশত রির্টানের বিপরীতে ১ কোটি ২০ লাখ টাকা জমা পরেছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2020   Sunday

রাঙামেটিতে রোববার আয়কর রিটার্ন গ্রহন অনুষ্ঠিত  হয়েছে। এবার সাড়ে পাচশত রির্টানের বিপরীতে ১ কোটি ২০ লাখ টাকা জমা পরেছে।

 

কর অঞ্চল ৩ চট্টগ্রামের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী মিলনায়তনে যুগ্ম কর কমিশনার  প্রতাপ চন্দ্র পাল`র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল ৩ চট্টগ্রাম কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। বিশেষ অতিথি  ছিলেন রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, যুগ্ম কর কমিশনার শফিকুল ইসলাম,  রাঙামাটি চেম্বার এন্ড কমার্স ইন্ডাট্রিজ সহ-সভাপতি  মোঃ আব্দুল ওয়াদুদ।

 

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বলেন, কভিটের জন্য এবার আমার মেলা করব না সিদ্ধান্ত নিয়েছিলাম, রাঙামাটির ব্যাবসায়ী ও পৌর মেয়রের অনুরোধ এবং আপনাদোর স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবেই রাঙামাটিতে পৌরসভায় রিটার্ন নিয়েছি। আপনারা গণপরিবহনে চট্টগ্রাম গিয়ে রিটার্ন দাখিল করলে সংক্রামনের ঝুকি থাকত।

 

তিনি আরও বলেন, আপনারা রিটার্ন দাখিলের পেপারহুলো ভাল ভাবে খেয়াল করেননা ফলে অনেক সময় ভুল তথ্য দিয়ে আপনারাই বিপাকে পরেন। আমি মনে করি আপনারা যদি  একটু সচেতন হন তাহলে এমন বিপাকে পরতে হবে না।  যাকে দিয়েই ফর্ম পুরণ করেন না কেন নিজে অন্তত একটা দিন সময় দিয়ে ফর্মটা দেখবেন কোন কিছু বাদ বা অতিরিক্ত যুক্ত হলো কিনা।  আপনাদের টাকায় দেশের উন্নয়ন হয়, তাই আমরা আপনাদের কোন ভাবেই বিপাকে ফলতে চাই না।

 

রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, আমাদের ডাকে সারা দিয়ে আপনারা এখানে আসায় রাঙামাটি বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, তবে অনেকেই রিটার্ন দাখিল করলেও কেউ কেউ হয়তো বাদ পরেছেন তাদের জন্য অন্তত আরও দুদিন সময় দিয়ে রিটার্ন জমা নিন তাতে এলাকার জনগণ ও সরকার উভয়ে লাভবান হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ