• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি কাপ্তাইয়ের দুর্বৃত্তের গুলিতে নিহত ২

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2020   Wednesday

বুধবার রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় দূর্বৃত্তের গুলিতে, সুভাষ তনচংগ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচংগ্যা (৩২) নিহত হয়েছেন। 

 

জানা গেছে, গতকাল বুধবার ভোর রাত ৩টার দিকে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় যায় একদল দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তরা বাড়ীর দরজা ভেঙ্গে সুভাষ তনচংগ্যা ও ধনঞ্জয় তনচংগ্যাকে ঘুম থেকে জেগে তুলে বাড়ী বাইরে নিয়ে গিয়ে গুলি করে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে গতকাল সকালের দিকে লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতরা আঞ্চলিক দল জেএসএস এর সর্মথক বলে এলাকাবাসী জানিয়েছেন। প্রতিপক্ষরা এই হামলা করছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।  বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।  নিহত ধনঞ্জয় তনচংগ্যার শরীরে ৫টি গুলি ও  সুভাষ তনচংগ্যার শরীরে দুটি গলির দাগ রয়েছে। এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষরা এ ঘটনাতে পারে বলে ধারনা। মরদেহ দুটি ময়নাতদন্তের শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ