• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2020   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ‘মুজিব বর্ষের আহবান, যুব কর্র্মসংস্থান’ এই প্রতিপাদ্যে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, ক্রেস্ট ও প্রশিক্ষণ সনদ বিতরণের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

 

পায়রা ও বেলুন উড়ানোর মধ্যে দিয়ে সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, রাঙামাটির উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা-র সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, সিভিল সার্জন বিপাশ খীসা, রাঙ্গামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা।

 

অতিথিরা যুব সমাজের অতীতের গৌরবময় ইতিহাস লালন করে দেশ, জাতি ও সমাজ উন্নয়নে এগিয়ে আসার জন্য যুব সমাজের প্রতি অনুরোধ জানান। তারা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করেন। তারা আরও বলেন, লেখাপড়ার পর চাকুরীমুখী না হয়ে সরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার সাথে যোগাযোগ রেখে আত্মকর্মসংস্থানমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। পতিত জমিকে চাষযোগ্য করে গড়ে তুলে মৌসুমভিত্তিক চাষাবাদের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে হবে। এভাবে দেশের উন্নয়নে তারা সহযোগিতা করতে পারে।

 

অনুষ্ঠানে ৬ জনকে ট্যুরিস্ট গাইড এন্ড কমিউনিকেটিভ ইংলিশ কোর্সের সনদ, ৬ জনকে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্সের সনদ, ৬ জনকে মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং কোর্সের সনদ, ৫ জনকে পোষাক তৈরী প্রশিক্ষণ সনদ এবং  ১০ জন প্রশিক্ষিত যুবকে ত্রিশ হাজার টাকা করে মাশরুম চাষ, ছাগল পালন, পোল্ট্রি ফার্ম এবং গাভী পালনের জন্য ঋণ প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ