• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2020   Saturday

"মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র" এই স্লোগানকে সামনে রেখে কাপ্তাইয়ে শনিবার  উপজেলা সদরে র‍্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এতে  সভাপতিত্ব করেন। আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ  সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল  লতিফ ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই জয়দেব নাথ, টিআই বিপুল পাল, ওসি (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম,  কাপ্তাই ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মোঃ আতাউল হক চৌধুরী, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বাধীনতা শিক্ষক পরিষদ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক জয়সীম বড়ুয়া ,কাপ্তাই  এসএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি  কবির হোসেন ইউপি সদস্য মাহাবুব আলম প্রমুখ । 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশ এবং জনগণ একে অপরের সাথে একত্রিত হয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে, তাই সমাজের নানা শ্রেণীর মানুষ যদি পুলিশকে সহায়তা করে তাহলে দেশ হতে সব ধরনের অপরাধ দূর হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ