• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-১

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2020   Friday

কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে । নিহত ব্যক্তির নাম বিরলাল চাকমা(৫৫)। তিনি 

 

রাঙামাটি সদর উপজেলার দেবাছড়া পাড়ার মৃত নলনী মোহন চাকমার ছেলে।  শুক্রবার (৩০ অক্টোবর) সকাল প্রায় ৭ টার সময় কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ইউনিয়ন এলাকার ব্যঙছড়ি মুসলিম পাড়া নামক স্থান সংলগ্ন বনফুল রেস্টহাউজের সামনে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে এই সড়ক দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল প্রায় ৭ টার দিকে কাপ্তাই সড়কে চলাচলরত কোন গাড়ী উক্ত ব্যক্তিকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে তিনি নিহত হন। এরপর ওই ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখান থেকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের টহলদল প্রায় সকাল ৯ টার সময় নিহত ব্যক্তির বাড়ীতে এসে লাশ উদ্ধার করে। পুলিশ উদ্ধারকৃত লাশটির সুরতহাল রিপোর্ট তৈরির জন্য কাপ্তাই  থানায় নেওয়া হয়। ওসি নাসির উদ্দীন  জানান, নিহত ব্যক্তি বাঁশ দিয়ে চিংড়ি মাছ শিকার করার সরজ্ঞামাদি (চাই) তৈরী করে বিক্রয় করতো।সে নিজ বাড়ি হতে সরজ্ঞামাদি বিক্রয়ের উদ্দেশ্যে শুক্রবার  সকালে কাপ্তাই নতুন বাজারে যাচ্ছিলেন।  পথিমধ্যে কোন গাড়ী তাকে ধাক্কা মেরে চলে যায়। লাশের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি জানান। 

 

এব্যাপারে নিহতের ভাই কালা চাকমা বাদী হয়ে সড়ক দূর্ঘটনা আইনে অজ্ঞাতনামা  ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ